1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্যানেল ভিত্তিক নিয়োগসহ ৬ দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

প্যানেল ভিত্তিক নিয়োগসহ ৬ দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

  • Update Time : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪০৬ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি: বেসরকারী শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগসহ ৬ দফা দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন করেছে নিয়োগ বঞ্চিত শিক্ষকরা। প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন, গোপালগঞ্জ জেলা শাখা এ কর্মসূচী পালন করে।

শুক্রবার সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে নিয়োগ বঞ্চিত শিক্ষকরা। এ কর্মসূচিতে ৫ উপজেলার শিক্ষকরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রিতীশ চন্দ্র বালা, প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন, গোপালগঞ্জ জেলা শাখার আহ্বায়ক লালন কুমার দাস, যুগ্ম আহবায়ক বিন্দুদাস পান্ডে, জন শিপন বাড়ৈ, ববিতা বাইন, তপতি সরকার ও রিপা খানম বক্তব্য রাখেন।
এসময় বক্তরা বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছা মুজিব বর্ষে কেউ বেকার থাকবে না। নিবন্ধনধারীদের সনদের মেয়াদ আজীবন হলেও এনটিআরসিএ’র নিয়োগ বাণিজ্যে বিপুল অর্থ হাতিয়ে নেয়া হচ্ছে। ফলে কৃত্রিম শিক্ষক সংকট তৈরী করা হচ্ছে। যার কারণে এসব শিক্ষকরা নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছে। একটি নিয়োগের মাধ্যমে প্যানেলভিত্তিক নিয়োগের ব্যবস্থা গ্রহনের দাবি জানান তারা।

মানববন্ধনে যে ৬ দফা দাবি তুলো ধরা হয় তা হলো, সনদ যার চাকরি তার, প্যানেলভিত্তিক নিয়োগ, এক আবেদন চাকরি, ইনডেক্সধারী মুক্ত শুধু বেকার শিক্ষক নিবন্ধনধারীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি, গণ বিজ্ঞপ্তির নামে বদলি বিজ্ঞপ্তি বন্ধ ও নিবন্ধনধারীদের চাকরি না দেয়া পযর্ন্ত নতুন নিবন্ধন পরীক্ষা বন্ধ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION