1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান সহ ২ সিনিয়র সচিবের শ্রদ্ধা - Bangladesh Khabor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে আ. লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের র‍্যালি ও সমাবেশ বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ -২৭ (সিজন –২) -এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত চার দিন পর জাতীয় গ্রিডে সামিটের গ্যাস সরবরাহ শুরু ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর সমাধিতে পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান সহ ২ সিনিয়র সচিবের শ্রদ্ধা

  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৭৬৭ জন পঠিত
নিজস্ব প্রতিনিধি,
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান মো.সোহরাব হোসাইন, দুর্নীতি দমন কমিশনের সিনিয়র সচিব মুহাম্মদ দিলোয়ার বখত্, অর্থমন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার। শনিবার দুপুর ৩ টায় তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।  শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তারা ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল সদস্যের রুহের মাগফেরাত কামনা, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় স্বাস্থ্য বিধি মেনে ‌গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ওসমান গনি, সিনিয়র সহকারী কমিশনার দীনেশ সরকার, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মিন্টু বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা আ.লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মো.বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান মো.সোলায়মান বিশ্বাস, নির্বাহী কর্মকর্তা মো.নাকিব হাসান তরফদার, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.দিদারুল ইসলাম পৌর আ.লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ তোজাম্মেল হক টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে পিএসসির চেয়ারম্যান সহ সচিবগণ বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে পৃথকভাবে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION