1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে রেড ক্রিসেন্টকে দুই হাজার পিস মাস্ক দিলেন মানবিক নেতা ড. শেখ সেলিম এমপি - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

গোপালগঞ্জে রেড ক্রিসেন্টকে দুই হাজার পিস মাস্ক দিলেন মানবিক নেতা ড. শেখ সেলিম এমপি

  • Update Time : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৫৩৯ জন পঠিত
 গোপালগঞ্জ প্রতিনিধিঃ  কে এম সাইফুর রহমান,
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি জেলায় করোনা মোকাবেলায়  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, গোপালগঞ্জ ইউনিটকে মাস্ক উপহার দিয়েছেন।
গোপালগঞ্জে করোনা (কোভিড-১৯) সংক্রমণে মৃত্যু ও আক্রান্তের হার পূর্বের তুলনায় আশঙ্কাজনক হারে বেড়েছে। এ জেলা সংক্রমিত এলাকার আওতাভুক্ত হওয়ায় সরকারি সিদ্ধান্তে জেলায় লকডাউন কার্যকর রয়েছে। জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে রয়েছে। মানবিক এ নেতা করোনা মহামারী বিবেচনায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, গোপালগঞ্জ ইউনিটকে উপহার হিসেবে ২ হাজার পিস মাস্ক পাঠিয়েছেন।
বুধবার (৩০ জুন) বেলা ১১ টায় গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু পৌর শহরের নিজ কার্যালয়ে মানবিক নেতা ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি’র পক্ষে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবীদের হাতে মাস্ক ভর্তি কার্টুন তুলে দেন।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জাতীয় মহিলা সংস্থা গোপালগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান নাছিমা আক্তার রুবেল, গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও লতিফপুর ইউপি সদস্য মাসুদ রানা সহ রেডক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION