1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে করোনায় আরো ৪ জনের মৃত্যু, সতর্ক না হলে পরিস্থিতি অবনতির আশংকা - Bangladesh Khabor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

গোপালগঞ্জে করোনায় আরো ৪ জনের মৃত্যু, সতর্ক না হলে পরিস্থিতি অবনতির আশংকা

  • Update Time : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৪৬৭ জন পঠিত
গোপালগঞ্জ থেকে সাইফুর রহমান, 
গোপালগঞ্জে করোনা (কোভিড-১৯) সংক্রমণে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরো ৪ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৫৮ জন।
গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন। গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ গণমাধ্যমকে জানান, গত ২৪ জুন পর্যন্ত গোপালগঞ্জে আরটি. পিসিআর মেশিনে ২২৯ জনের নমুনা পরীক্ষায় ৫৮ জনের মধ্যে করোনা সনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করেছেন ৪ জন।
এদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার ৪১ জনের মধ্যে আক্রান্ত ১৮ জন, মৃত্যু হয়েছে ২ জনের, টুঙ্গিপাড়া উপজেলায় ১১৪ জনের মধ্যে আক্রান্ত ৭ জন, কোটালীপাড়া উপজেলায় ২৭ জনের মধ্যে ৯ জন, কাশিয়ানী উপজেলায় ৩৩ জনের মধ্যে আক্রান্ত ১৪ জন, মৃত্যু হয়েছে ১ জনের এবং মুকসুদপুর উপজেলায় ২৪ জনের মধ্যে আক্রান্ত ১০ জন, মৃত্যু হয়েছে ১ জনের।
এদিকে সদর উপজেলা সহ জেলার পাঁচ উপজেলায় গোপালগঞ্জ জেলা প্রশাসন ঘোষিত সর্বাত্মক লকডাউন চলমান রয়েছে। লকডাউন কার্যকরে জেলা প্রশাসন ও জেলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থেকেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। এদিকে করোনায় ২য় বার আক্রান্ত হয়ে আইসোলেশনে থেকেও সার্বিক পরিস্থিতি তদারকি করছেন জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা। জেলা ম্যাজিস্ট্রেটের দিকনির্দেশনায় জনসাধারণকে করোনা (কোভিড-১৯) প্রতিরোধে জনসচেতনতায় জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলামের তত্ত্বাবধানে জেলা তথ্য অফিস প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার সর্বত্র ব্যাপক প্রচার-প্রচারণা কার্যক্রম অব্যাহত রেখেছেন।
লকডাউন কার্যকরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু, গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম গোপালগঞ্জ পৌর এলাকার  বিভিন্ন হাট-বাজার, ব্যবসা-প্রতিষ্ঠান সহ অস্থায়ী চেকপোস্ট তদারকি অব্যাহত রেখেছেন। কিন্তু এতো কিছু করার পরেও লোকজনের অকারণে বাহিরে বেরোনো বন্ধ করা যাচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে তারা অকারণেই বাইরে বেরিয়ে আসছেন। তাই গোপালগঞ্জে করোনা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো কঠোর হওয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। নতুবা পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা সকলকে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকতে এবং জরুরী প্রয়োজনে মাস্ক ব্যবহার করে চলাচলের পরামর্শ দিয়েছেন। আপদকালীন সময়ে প্রশাসনের সহযোগিতা নিতেও তিনি অনুরোধ জানান। করোনায় আতংকিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঘরে অবস্থান করা এ মুহূর্তে অত্যন্ত জরুরী বলেও তিনি মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION