1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ইসলামিক ফাউন্ডেশনের বই বিতরণ - Bangladesh Khabor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে ৮৬ লাখ টাকার চেক প্রদান কথিত প্রেমিকার জন্য স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, দল থেকে ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার

গোপালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ইসলামিক ফাউন্ডেশনের বই বিতরণ

  • Update Time : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ১০৪০ জন পঠিত

স্টাফ রিপোটার,

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন। যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ( ৭ম পর্যায় ) শীর্ষক প্রকল্পটি ১০ মে ২০২০ খ্রিঃ তারিখে সানুগ্রহ অনুমোদন করেন। এ প্রকল্পের আওতায় সারাদেশের ন্যায় গোপালগঞ্জ জেলায় ২০০ টি প্রাক- প্রাথমিক শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ৬ হাজার জন শিশু শিক্ষার্থীকে প্রাক- প্রাথমিক শিক্ষা , ৭৭৯ টি সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ২৭ হাজার ৭ শত ৬৫ জন শিক্ষার্থীকে সহজ কুরআন শিক্ষা ও ১২ টি বয়স্ক কুরআন শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ৩০০ জন সর্বমোট ৯৯১ টি কেন্দ্রের মাধ্যমে ৩৩হাজার ৭ শত ৯৫ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআন শিক্ষা ও ইসলামের বুনিয়াদী বিষয় সহ শিক্ষা প্রদান করা হয়। এ ছাড়া প্রকল্পের ৬ টি মডেল মসজিদ ও ২৪ টি সাধারণ রিসোর্স সেন্টারের মাধ্যমে নব্য ও স্বল্প শিক্ষা প্রাপ্তদের জন্য দৈনিক পত্রিকা , ধর্মীয় পুস্তক পাঠের ব্যবস্থা করা হয়েছে । এ প্রকল্পটির মাধ্যমে গোপালগঞ্জ জেলায় ৯৯১ জন জনবলের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে ।

 

মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রাক – প্রাথমিক শিক্ষা পাঠ্য পুস্তকে জাতীয় শিক্ষানিতী ২০১০ এর মৌলিক চেতনা অন্তরভুক্ত করা হয়েছে । যাতে করে কেমালমতি শিশুরা জাতির ভবিষ্যত , তাদের মাঝে নৈতিকতা ,মূল্যবোধ, মানবিকতা ও সততা, দেশপ্রেম জাগ্রত করা । সহজ কুরআন শিক্ষা বইটি পাঠের মাধ্যমে শিশু কিশোর ও বয়স্ক নারী পুরুষ সহীহ্ করে পবিত্র কুরআন শরীফ পাঠ করতে সক্ষম হবে। এ দিকে লক্ষ করে করোনা কালীন সময়েও কোমলমতি শিশুদের কথা চিন্তা করে ২২ জুন সকাল ৭ টায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আলিঠাপাড়া আল মদিনা জামে মসজিদে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। এসময় ইসলামিক ফাউন্ডেশন আলিঠাপাড়া আল মদিনা কেন্দ্রের সভাপতি এস্কেন্দার আলী শাহ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- মসজিদ কমিটির সহ- সভাপতি হাজী সেকোন আলী, শফিকুল ইসলাম, হাফেজ নাহিদ , হামদে রব একাডেমীর প্রতিষ্ঠাতা ওপরিচালক আবু নাইম সহ আরো অনেকে। এ ছাড়াও গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, কাশিয়ানী , মুকসুদপুর উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষার্থীদের মাঝে এ বই বিতরণ করা হয়েছে । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন সরকারের রাজস্ব খাতে নেয়ার দাবি জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক /শিক্ষিকা ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION