1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধু'র সমাধিতে প্রধানমন্ত্রীর একান্ত সহকারী-২ ও মহাপরিচালক সহ ৫৪ জন অতিরিক্ত সচিবের শ্রদ্ধা নিবেদন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

বঙ্গবন্ধু’র সমাধিতে প্রধানমন্ত্রীর একান্ত সহকারী-২ ও মহাপরিচালক সহ ৫৪ জন অতিরিক্ত সচিবের শ্রদ্ধা নিবেদন

  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৬৭৬ জন পঠিত
নিজস্ব প্রতিনিধি,
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী-২ (অতিরিক্ত সচিব) ওয়াহিদা আক্তার, মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো.আজিজুর রহমান সহ সদ্য পদোন্নতি প্রাপ্ত ৫৪ জন অতিরিক্ত সচিবগণ।
শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তাঁরা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তারা ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল সদস্যের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইলিয়াছুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডসি) মিন্টু বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো.সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাকিব হাসান তরফদার, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিদারুল ইসলাম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো.বাবুল শেখ, পৌর আ.লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION