1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণ, মেম্বারসহ গ্রেফতার ২ - Bangladesh Khabor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

জয়পুরহাটে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণ, মেম্বারসহ গ্রেফতার ২

  • Update Time : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৫৫৮ জন পঠিত
জয়পুরহাট প্রতিনিধিঃ ফারহানা আক্তার,
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বীরনগর এলাকায় পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় সোমবার রাতে ভুক্তভোগীর পরিবার বাদি হয়ে থানায় ধর্ষণের মামলা করে। মামলার পরে অভিযুক্ত উপজেলার বীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ্যপ্রহরী মেহেদী হাসান (২৫) কে গ্রেফতার হয়। এদিকে অর্থের বিনিময়ে ধর্ষণের ঘটনাটি আপোষ করার জন্য মেয়ের পরিবারকে ভয়ভীতি দেখিয়ে ধামা চাপা দিয়ে ধর্ষণ কাজে সহযোগীতা করার অপরাধে স্থানীয় ইউপি সদস্য রাশেদুল ইসলাম মামুন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও এমামলার ৩নং আসামী পাঁচবিবি উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক আলীমুজ্জামান বাবুল (৪৫) পালাতক আছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত (১৬ জুন) সন্ধ্যায় বীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ্যপ্রহরী মেহেদী হাসানের বাড়িতে পরীক্ষার প্রশ্ন পত্র নিতে পঞ্চম শ্রেণির ওই স্কুল ছাত্রী যায়। এসময় বাড়িতে মা-বাবা না থাকায় ওই ছাত্রীকে পাশের ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। বাড়ি ফিরে এসে ওই ছাত্রী বিষয়টি তাঁর মা-বাবাকে জানালে তাঁরা স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিকে জানায়। এদিকে ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য রাশেদুল ইসলাম মামুন ও উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক আলীমুজ্জামান বাবুল টাকার বিনিময়ে ঘটনাটি আপোষ করার জন্য ভুক্তভোগীর পরিবারকে চাপ প্রয়োগ করে। এত রাজি না হওয়ায় বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এঘটনায় ভুক্তভোগীর পরিবার বাদি হয়ে থানায় ধর্ষণের মামলা করলে পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। তিঁনি আরো বলেন, এঘটনায় ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION