1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গৌরনদীতে পৃথক বোমা হামলায় দুইজন নিহতর ঘটনায় দুটি মামলা ॥ গ্রেফতার ৩ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় প্রথম নারী নয়া ডিসি ফরিদা, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ যে কারণে মনিরা ও নুসরাতের মনোনয়নপত্র বাতিল আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ‘গুপ্ত’ নিয়ে সংসদে উত্তাপ বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে সাদুল্লাপুরে ডিজেলের ড্রামে পড়ে প্রাণ গেল আড়াই বছরের শিশু আরাফের গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত

গৌরনদীতে পৃথক বোমা হামলায় দুইজন নিহতর ঘটনায় দুটি মামলা ॥ গ্রেফতার ৩

  • Update Time : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৯৭৪ জন পঠিত

আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি ॥এসএম ওমর আলী সানি,
বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় ৮ ও ৯ নং ওয়ার্ডে পৃথক বোমা হামলায় দুইজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে ও মঙ্গলবার দুপুরে দু’ শাতাধিক ব্যক্তির নামে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ৯ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য ফিরোজ মৃধাসহ তিন জনকে গ্রেফতার করেছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতদের পারিবারিক সুত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভোটের ফলাফল ঘোষণার পর খাঞ্জাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খাঞ্জাপুর পাঙ্গাসিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের সামনে আনন্দ মিছিল বের করেন বিজয়ী টিউবওয়েল মার্কার ইউপি সদস্য গিয়াস উদ্দিন মৃধার সমর্থকরা। এসময় পরাজিত মোরগ মার্কার প্রার্থী আরজ আলী সরদারের সমর্থকরা ওই আনন্দ মিছিলে বোমা হামলা চালায়। এ সময় বিজয়ী প্রার্থীর সমর্থক খাঞ্জাপুর গ্রামের আনজু ফকিরের পুত্র আবু বক্কর ফকিরকে (২৫) বোমা হামলায় গুরুতর আহত হয়। তাকে মুমূূর্ষঅবস্থায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতু ঘোষনা করে।
অপরদিকে একইদিন দুপুর বারোটার দিকে ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে দুই মেম্বর প্রার্থীর মধ্যে সংঘর্ষের সময় বোমা হামলায় মোরগ মার্কার প্রতিদ্বন্ধী প্রার্থী ফিরোজ মৃধার সমর্থক কমলাপুর গ্রামের
মৃত কাদের মৃধার ছেলে মৌজে আলী মৃধাকে (৬৫)কে বোমা হামলা আহতকরে। আহতকে হসপাতালে নেওয়া হলে চিকিৎসা রতবস্থায় মারাযায়। এসময় আরো অন্তত ৫ জন আহত হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, আবু বক্কর ফকির নিহতর ঘটনায় মঙ্গলবার দুপুরে তার পিতা আনজু ফকির বাদি হয়ে পরাজিত মেম্বর প্রার্থী আরজ আলী সরদার, তার পুত্র রাব্বী সরদার ও বাবু সরদারসহ ২০ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা ৮০ জনকে আসামি করে বিস্ফোরকসহ হত্যা মামলা দায়ের করেন।
এ ছাড়া সোমবার রাতে মৌজে আলী মৃধা নিহতর ঘটনায় সোমবার রাতে তার পুত্র নজরুল ইসলাম মৃধা বাদি হয়ে ২১ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করে একই ধারায় মামলা দায়ের করেন। পুলিশ সোমবার রাতেই ৯ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য ফিরোজ মৃধা, ইমন হোসেন ও নয়ন মৃধাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে ম্যাজিস্ট্রেট তাদের বরিশাল কেন্দ্রীয় কারগারে প্রেরন করার নির্দেশদেয়ন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION