1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাঁচবিবির বাগজানায় ঘটনার ৪ দিন পেড়িয়ে গেলেও গ্রেফতার হয়নি মাদক হাতে সেলফি তোলা দিলদার। - Bangladesh Khabor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে ৮৬ লাখ টাকার চেক প্রদান কথিত প্রেমিকার জন্য স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, দল থেকে ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার

পাঁচবিবির বাগজানায় ঘটনার ৪ দিন পেড়িয়ে গেলেও গ্রেফতার হয়নি মাদক হাতে সেলফি তোলা দিলদার।

  • Update Time : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ১০৮১ জন পঠিত
জয়পুরহাট প্রতিনিধিঃ ফারহানা আক্তার, 
জয়পুরহাটের পাঁচবিবিতে সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নের খোরদা গ্রামের শিহাব হোসেন (সাবু)র  ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী দিলদার হোসেন(২৩) হাতে ফেন্সিডিলের বোতল নিয়ে একটি সেলফি নিজের আইডি থেকে ফেসবুকে পোস্ট দিয়েছে। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আলোড়ন সৃষ্টি করে নানা মহলের মধ্যে।
জানা যায় একাধিক মাদক মামলার আসামী দিলদার হোসেন বাগজানার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ীর সহযোগী হিসেবে টোকাই বয়স থেকে এখন পর্যন্ত দিলদার ও তার ভাই বিল্লাল এখন পর্যন্ত কাজ করে আসছেন। মাদক ব্যবসা চালাতে তারা তৈরি করেছেন বিশাল ক্যাডার বাহিনী এবং মাদক ক্রয় বিক্রয় বাহিনী। দলীয় পরিচয়ে পশ্চিম খোর্দ্দা গ্রামের কুখ্যাত মাদক সম্রাটের দাম্ভিকতায় দিলদার সহ আরো প্রায় ১০-১২ জন মাদক বিক্রেতা বাগজানার যত্রতত্র মাদক ক্রয়-বিক্রয় ও সেবনে দিবা-রাত্রী ব্যবসা চালিয়ে যাচ্ছেন। মাদক ব্যবসার অভিযোগে পুলিশের হাতে একাধিক বার গ্রেফতার হলেও অল্প দিনেই জামিনে বেরিয়ে এসে এলাকায় মামলার সাক্ষীদের হুমকি ধামকি দিয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। এলাকায় খোঁজ নিয়ে জানা যায় মাদক ব্যবসায়ী দিলদার দিনের বেলায় প্রকাশ্যেই মাদক বিক্রি করে। তাদের বাহিনীর কারনে ভয়ে কেউ কিছু বলতে পারেনা। কুখ্যাত মাদক সম্রাটের নিজস্ব কিশোর গ্যাং দিয়ে এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়ে আতঙ্ক তৈরী করে সবসময়। নিজের ক্ষমতা দেখাতে গিয়ে ফেসবুকে ৫টি ফেন্সিডিলের বোতল নিয়ে ছবি পোস্ট করে। বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হোসেন জানান এরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। এদের ভয়ে এলাকায় কেউ মুখ খোলেনা। তাদের কাছে আমরা কিছুইনা। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন ফেসবুকে ফেন্সিডিলের ছবি পোস্টের বিষয়ে শুনেছি। তাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। উল্লেখ্য যে, ঘটনার ৪ দিন পরেও মাদক নিয়ে সেলফি ম্যান ও মাদক বিক্রয়কারী দিলদার এখনও পুলিশের হাতে গ্রেফতার হয় নি বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION