1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কাশিয়ানীতে শিক্ষা প্রতিষ্ঠান ভাংচুর ও জমি দখলের মামলায় গ্রেপ্তার-১ - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ সোনারগাঁ আড়াইহাজারে ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না’ নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে কোটালীপাড়ায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত বাউফলে “চলো একসাথে বাংলাদেশ গড়ি” স্লোগানে  ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ

কাশিয়ানীতে শিক্ষা প্রতিষ্ঠান ভাংচুর ও জমি দখলের মামলায় গ্রেপ্তার-১

  • Update Time : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৯৭৩ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়াড়ায় শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখল ও টিনশেড ঘর ভাঙচুরের ঘটনায় থানায় দায়ের করা মামলার আসামি শাওবান মোল্লা (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাশিয়ানী থানা পুলিশ। তিনি ওই গ্রামের আব্দুল হামিদ মোল্লার ছেলে।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় হাতিয়াড়া উচ্চ বিদ্যালয়টি। কিন্তু ক্ষমতার দাপটে গত রোববার (১৩ জুন) শাওবান মোল্লা তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বিদ্যালয়ের টিনশেড ঘর ভেঙে তছনছ করে। সেই সঙ্গে লুটপাট করে বিদ্যালয়ের মুল্যবান গাছ, বিদ্যুৎ চালিত পাখা ও অন্যান্য সামগ্রী। এ সময় বিদ্যালয়ের শিক্ষকসহ কমিটির লোকজন বাধা দিলে শাওবান সন্ত্রাসী বাহিনী নিয়ে তাদের তাড়িয়ে দিয়ে ভাঙচুর চালায়।

পরে এ ঘটনার প্রতিবাদে হাতিয়াড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এলাকার শত শত নারী-পুরুষ সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে শাওবানের বিচারের দাবিতে বিক্ষোভ করেন। তারা জানান, তাদের বাপ-দাদারা ছেলেমেয়েদের পড়ালেখার কথা চিন্তা করে ওই বিদ্যালয়ের নামে জমি দিয়েছিলেন। এখন সে জমি দখলের পাঁয়তারা করছেন আব্দুল হামিদ মোল্লা। আর তার ছেলে শাওবান ভেঙে দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান।

হাতিয়াড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত কুমার মৈত্র, ইউনিয়নের চেয়ারম্যান দেবদুলাল বিশ্বাস ন্যায় বিচার ও শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।

এ বিষয়ে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাতিয়াড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন বলেন, কুখ্যাত রাজাকার আব্দুল হামিদের ছেলে শাওবান তার সন্ত্রাসী দোসরদের নিয়ে এলাকার নিরীহ জনগণের এবং বিদ্যালয়ের যে ক্ষতি করেছে তার কঠোর বিচার দাবি করছি। সেই সাথে শাওবানের সঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর, প্রাইমারি স্কুলের শিক্ষক মনিরুল ইসলাম সহ আসামিদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে শাওবান মোল্লাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION