1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আগৈলঝাড়া ও গৌরনদীতে তিনজনকে পিটিয়ে আহত - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

আগৈলঝাড়া ও গৌরনদীতে তিনজনকে পিটিয়ে আহত

  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৬০৯ জন পঠিত

বরিশাল থেকে  এস এম ওমর আলী সানী,

জমিজমা সংক্রান্ত বিরোধ ও আচার খাওয়াকে কেন্দ্র করে জেলার আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার পৃথক এলাকায় তিনজনকে পিটিয়ে আহত করা হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। উভয় ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগ ও আগৈলঝাড়া হাসপাতালে চিকিৎসাধীন উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের হারুন শেখের স্ত্রী আহত নাসিমা বেগম জানান, একই গ্রামের মৃত ইসমাইল ফকিরের পুত্র এমদাদ ফকিরের সাথে দীর্ঘদিন যাবত জমির ভোগ দখল নিয়ে তাদের বিরোধ চলে আসছে।

এঘটনার সূত্রধরে বৃহস্পতিবার দুপুরে এমদাদ ফকিরের বাড়ীর পাশ দিয়ে নিজ বাড়ীতে ফেরার সময় প্রতিপক্ষ এমদাদ ফকিরের নেতৃত্বে রাহাত হোসেন, মঞ্জুরুল আলম লিটন, ফাহিমা ও পারভীন বেগম মিলে অতর্কিত ভাবে তার (নাসিমা) উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এসময় মায়ের উপর হামলা ঠেকাতে গেলে রাবেয়া নামের একজন কলেজ ছাত্রীকে পিটিয়ে আহত করা হয়। গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন উপজেলার উত্তর কান্ডপাশা গ্রামের বৃদ্ধ ভাষাই হাওলাদার (৬০) জানান, গত মঙ্গলবার বিকেলে একইবাড়ীর দুই শিশুর আচার খাওয়া নিয়ে দ্বন্দ হয়। এঘটনার জেরধরে ওইদিন রাতে আবুল বেপারীর নেতৃত্বে খোকন আকন, পুতুল বেগম ও বিলকিস বেগম মিলে ভাসাই হাওলাদারকে পিটিয়ে গুরুতর আহত করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION