1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে ভাগিনা হাতে মামা খুন - Bangladesh Khabor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

জয়পুরহাটে ভাগিনা হাতে মামা খুন

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ১৩৪৯ জন পঠিত
 জয়পুরহাট প্রতিনিধিঃ ফারহানা আক্তার, 
জয়পুরহাটে মামা মোস্তাকের কাছে পাওনা টাকা ভাগিনা রাজু আহম্মেদ (২৭) চাওয়াকে কেন্দ্র
করে ভাগিনার ছুরিকাঘাতে মামার মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে জয়পুরহাট শহরের
হারাইল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামাকে বাঁচাতে গিয়ে রাজুর খালাতো ভাই জীম
গুরুতর আহত হয়েছে।
নিহত মামা মোস্তাফিজুর রহমান মোস্তাক (৩৫) ওই এলাকার মৃত মোকলেছারের ছেলে। আহত
খাদেমুল ইসলাম জীম (১৬) গাইবান্ধার কুপতলা চাঁপাদই এলাকার জহুরুলের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত কয়েক মাস আগে ভাগিনা রাজুর কাছ থেকে মামা
মোস্তাক ২০ হাজার টাকা কর্য নেন। এর মধ্যে মাঝে মাঝে সে পাওনা টাকা চাচ্ছিল এবং জমি
বা বাড়ি লিখে নেবে এমন কথা বলে আসছিল রাজু। এরই জের ধরে পারিবারিক কহল চলতে থাকে।
পারিবারিক বিয়ের দাওয়াতে মোস্তাকের আত্নীয়-স্বজনরা বাড়িতে আসেন। বুধবার সকালে
আত্নীয়রা বাড়িতে যাওয়ার পথে রাস্তায় রাজু মামা মোস্তাকের নিকট পাওনা টাকা চায়। মামা
তাকে ৫০ হাজার টাকা দিতে চাইলে সে বাড়ি লিখে চায়। কথা কাটাকাটি করতে রাজু তার
কাছে থাকা ছুরি দিয়ে মামার গলায় আঘাত করে। ঘটনাস্থলেই মামার মৃত্যু হয়। তাকে
বাঁচাতে গিয়ে রাজুর খালাতো ভাই জীম গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে জয়পুরহাট
আধুনিক জেলা হাসপাতালে নিলে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে
রেফার্ড করেছে চিকিৎসক।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ এ,কে,এম আলমগীর জাহান বলেন, ঘটনার সময় আসামীর
কান কেটে ও শরীরে আঘাত লাগে। সে হাসপাতালে পুলিশের নজরদারিতে চিকিৎসা নিচ্ছেন।
থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION