1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে দুই হাজার ছাড়ালো করোনা রোগী - Bangladesh Khabor
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ, ডিসি মাসুদসহ আহত কয়েকজন যমুনার সামনে যুগান্তর সাংবাদিকের ওপর পুলিশের হামলা কোটালীপাড়ায় বিদ্যুতের তারে জড়িয়ে কলেজ ছাত্রের মৃত্যু সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ প্রতীককে বিজয়ী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়নে ধানের শীর্ষের পক্ষে ভােট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত নতুন প্রধানমন্ত্রীর শপথের তারিখ জানালেন প্রেস সচিব বাউফলে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ স্বামী স্ত্রী আটক সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নে মাথাল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ মার্কাকে বিজয়ী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে: ইসি সচিব

জয়পুরহাটে দুই হাজার ছাড়ালো করোনা রোগী

  • Update Time : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৪৬৬ জন পঠিত
জয়পুরহাট প্রতিনিধিঃ ফারহানা আক্তার,
সীমান্তরেখা জয়পুরহাট জেলায় গত কয়েকদিন থেকে বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় আরো ৫২ জন করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২ হাজার ৪১ জনে।
জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এন্টিজেন ও আরটিপিসিআর থেকে ২০৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এদের মধ্যে ৫২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৬৩৫ জন করোনা রোগী।
এছাড়া একই সময়ে জেলায় নতুন করে আরো একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ জনে।
এদিকে সংক্রমণ বাড়ায় ৭ জুন সোমবার থেকে জয়পুরহাট পৌরসভা ও পাঁচবিবি পৌরসভায় জরুরি সেবা ছাড়া প্রতিদিন বিকেল ৫ টা থেকে পরের দিন সকাল ৬ টা পর্যন্ত গনপরিবহন, দোকানপাট, শপিংমল, কাঁচাবাজার বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। তাছাড়া জয়পুরহাট গরুর হাট ও পাঁচবিবির গরুর হাট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে।
তবে কৃষিপণ্য, ঔষধের দোকান, খাদ্য সামগ্রী পরিবহন ও দুরপাল্লার আন্তঃজেলা পরিবহন এ আদেশের আওতা বহির্ভূত থাকবে। এ আদেশ অমান্য কারীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION