1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গৌরনদীতে ছিনতাইকারীদের কবলে ঢাকার ব্যবসায়ী - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি এ সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে: নাহিদ ইসলাম দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত ঢাকা-সিলেট মহাসড়ক খুলছে কবে, সংসদকে জানালেন মন্ত্রী সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণে টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক পাট রপ্তানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে ৫ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ টাকা জরিমানা

গৌরনদীতে ছিনতাইকারীদের কবলে ঢাকার ব্যবসায়ী

  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৬১৫ জন পঠিত

বরিশাল থেকে এস এম ওমর আলী সানী,

নিজ গ্রামে বেড়াতে এসে ছিনতাইকারীদের হামলার স্বীকার হয়ে নগদ অর্থ ও মূল্যবান মালামালসহ প্রায় সাড়ে সাত লাখ টাকা খুঁইয়েছেন ঢাকার মিরপুর এলাকার এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকায়।
খবর পেয়ে শুক্রবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই গ্রামের বাসিন্দা মৃত হাজ্বী মোঃ মৌজে আলী বয়াতীর পুত্র ও গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে ঢাকার মিরপুর এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী হুমায়ুন কবির অভিযোগ করেন, তিনিসহ তার স্ত্রী ও বড়ভাই বৃহস্পতিবার দুপুরে প্রাইভেটকারযোগে নিজবাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে মাহিলাড়া গ্রামের জনৈক সিরাজ উদ্দিন কারিকারের বাড়ির সামনে পৌঁছলে স্থানীয় শাহজাহান সিকদার, সবুজ সিকদার ও শাহিন সিকদারের নেতৃত্বে তাদের সহযোগিরা প্রাইভেটকারের গতিরোধ করে।

একপর্যায়ে প্রাইভেটকারের মধ্যে থাকা হুমায়ুন কবির, তার স্ত্রী সিমা বেগম ও বড়ভাই ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রেজাউল করিম হারুন বয়াতীকে টেনে হেচরে বের করে মারধর করে। পরবর্তীতে তাদের সাথে থাকা নগদ সাড়ে তিন লাখ টাকা ও মূল্যবান মালামালসহ প্রায় সাড়ে সাত লাখ টাকার মালামাল হামলাকারীরা লুটপাট করে নেয়। এসময় তাদের (হুমায়ুন) ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত সটকে পরে। স্থানীয়রা হামলায় আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION