1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে অসুস্থ বিল্লাল হোসেনের পাশে দাঁড়ালেন ডিসি শাহিদা সুলতানা - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

গোপালগঞ্জে অসুস্থ বিল্লাল হোসেনের পাশে দাঁড়ালেন ডিসি শাহিদা সুলতানা

  • Update Time : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৪৫৪ জন পঠিত
 গোপালগঞ্জ প্রতিনিধিঃকে এম সাইফুর রহমান,
গোপালগঞ্জ পৌর কৃষকলীগের সাবেক ত্যাগী নেতা ও কাঠমিস্ত্রি অসুস্থ বিল্লালের চিকিৎসার দায়িত্ব নিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
গত ১৮ মে জাতীয় দৈনিক ভোরের দর্পণ ও ২০ মে ডেইলি ইন্ডাস্ট্রি, সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকায় এবং দেশ টাইমস ২৪. নিউজ, দৈনিক শতবর্ষ,  দৈনিক বর্তমান আলো সহ একাধিক অনলাইন পোর্টালে অসুস্থ বিল্লাল হোসেনকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে গোপালগঞ্জের‌ মানবিক জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রতিবেদনটি পড়ে গণমাধ্যমকর্মী কে এম সাইফুর রহমান ও কে এম শফিকুর রহমানের সাথে যোগাযোগ করে অসুস্থ বিল্লাল হোসেনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন।
পরে শুক্রবার (১১ জুন) বিকালে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানার দিক নির্দেশনায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াজুর রহমানের নেতৃত্বে গোপালগঞ্জ বিসিক শিল্পনগরীর অফিস কার্যালয়ের পিছনে ঝুপড়ি ঘর থেকে অসুস্থ বিল্লাল হোসেনকে  অ্যাম্বুলেন্স যোগে গোপালগঞ্জ ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়েছে।
বিল্লাল হোসেন বর্তমানে চরম পুষ্টিহীনতা ও মূত্রথলিতে পাথর জনিত সমস্যায় দীর্ঘদিন যাবত ভুগছেন। গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জরুরী চিকিৎসা সেবা দেওয়ার পর প্রয়োজনে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল  বিশ্ববিদ্যালয়ে পাঠানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে অসুস্থ বিল্লাল হোসেনকে অ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে নেওয়ার সময় লতিফপুর ইউপির সাবেক সদস্য ও বিসিক শিল্পনগরী মালিক সমিতির সাধারণ সম্পাদক আকবর হোসেন মোল্লা, গণমাধ্যমকর্মী কে এম সাইফুর রহমান, স্বেচ্ছাসেবী সংগঠন আসপ – এর সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION