1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মৃত্যুর চার বছর পর সুদের দাবিতে ঋণ গ্রহীতার বিধবা স্ত্রী ও কন্যাকে নির্যাতন - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

মৃত্যুর চার বছর পর সুদের দাবিতে ঋণ গ্রহীতার বিধবা স্ত্রী ও কন্যাকে নির্যাতন

  • Update Time : সোমবার, ৭ জুন, ২০২১
  • ১০৬৫ জন পঠিত
 জয়পুরহাট প্রতিনিধি:ফারহানা আক্তার  
জয়পুরহাটে পাঁচবিবিতে মৃত্যুর চার বছর পর সুদের দাবিতে ঋণ গ্রহীতার বিধবা স্ত্রী ও কন্যাকে নির্যাতনের অভিযোগ উঠেছে করে প্রভাবশালী দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে। উপজেলার কুসুম্বা ইউনিয়নের সুকানপুকুর গ্রামের মৃত আ: খালেকের মেয়ে খালেদা খাতুন (২৫) এ অভিযোগ করেন।
খালেদা তার অভিযোগে জানান, গত শুক্রবার সন্ধ্যার দিকে একই উপজেলার রহমতপুর গ্রামের দাদন ব্যবসায়ী গোলজার মন্ডল ও তার ছেলে লাবুসহ কয়েকজন মটরসাইকেল নিয়ে আমার বাবার বাড়ীতে আসেন। তারা  জানান আমার বাবা জীবিত থাকাকালে গোলজারের নিকট থেকে দাদনের টাকা নিয়েছিলেন, যা সুদে আসলে ২লক্ষ টাকা হয়েছে। আমার বাবা ৪বছর আগেই মারা গেলেও এ ব্যাপারে আমার পরিবারের কেউ কিছু জানে না। দাবিকৃত টাকা দিতে রাজি না হওয়ায় তারা আমার পরিবারের উপর অমানবিক নির্যাতন চালায়। সে সময় আমার ঘরে থাকা পঁচাত্তর হাজার, প্রয়োজনীয় কাগজপত্র, একভরি ওজনের স্বর্ণের চেইন, কানের দুল ও আংটি কেড়ে নিয়ে যাওয়ার পথে হুমকি দিয়ে চলে যান।
এ ব্যাপারে গোলজার হোসেন জানান, আ: খালেক বেঁচে থাকতে আমার কাছ থেকে সাদা চেক রেখে ২ লক্ষ ২৬ হাজার টাকা হাওলাদ বাবদ নেয় তা পরিশোধ না করেই মৃত্যুবরণ করেছে, সেই টাকার সুদ আসলে আমি ওই চেকে ৫ লক্ষ লিখে ব্যাংক থেকে উত্তোলনের জন্য গেলেও খালেকের একাউন্টে টাকা না থাকার কারণে টাকাগুলো উত্তোলন সম্ভব হয়নি। এ অবস্থায় চেকটি আমার এক আত্মীয়কে দেই। টাকাগুলো তোলার জন্য সেই আত্মীয় খালেকের বাসায় গিয়েছিল কি-না এ বিষয়ে বলতে পারব না।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ কুমার দেব জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION