1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা'র উদ্বোধন - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ সোনারগাঁ আড়াইহাজারে ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না’ নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে কোটালীপাড়ায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত বাউফলে “চলো একসাথে বাংলাদেশ গড়ি” স্লোগানে  ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ

গোপালগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা’র উদ্বোধন

  • Update Time : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৫২২ জন পঠিত
 গোপালগঞ্জ প্রতিনিধিঃকে এম সাইফুর রহমান
গোপালগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২১ এর উদ্বোধন ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুন) বেলা ১১ টায় গোপালগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে জেলা শহর সংলগ্ন নিলার মাঠে  প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোপালগঞ্জের নবাগত অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এবিএম) মো. সফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লেয়াকত আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আজিজ আল মামুন,
সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.গোবিন্দ চন্দ্র সরদার।
এছাড়া উদ্যোক্তা হিসেবে শাহনেওয়াজ ও নাছরিন বেগমের প্রতিনিধি গৌতম কুমার রায় তাদের খামারের সফলতার গল্প সকলকে শোনান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোবরা ইউপি চেয়ারম্যান সফিকুর রহমান চৌধুরী টুটুল।
প্রদর্শনীতে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের ক্ষুদ্র ও মাঝারি খামারিরা অংশ গ্রহণ করেন। মোট ৩০টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, খরগোশ, বিভিন্ন প্রজাতির কবুতর সহ হাস-মুরগী প্রদর্শনের আয়োজন রাখা হয়। উপজেলার সাধারণ মানুষ এখান থেকে জানতে পারবেন সঠিক নিয়মে পশু পালন সহ সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের “প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)” -এর সহযোগিতায় গোপালগঞ্জে এই প্রথম প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্টিত হয়।
অতিথিরা আলোচনা সভা শেষে স্টলগুলো ঘুরে দেখেন। পরে বিকালে প্রদর্শনীতে অংশ নেওয়া সকল খামারিকে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION