1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান ভস্মীভূত, প্রশাসনের সহযোগিতা প্রদানের আশ্বাস - Bangladesh Khabor
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মানসিক অসুস্থতা ঘিরে ভয়-লজ্জা-কুসংস্কার দূর করতে সম্মিলিতভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর বাউফলে সৌদি পাঠানোর নামে প্রতারণা ; ১৫-২০ জনের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ; দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলনে স্মরণ করা হলো ‘৩৬ জুলাই’ বন্দর বিক্রি হয়নি, সক্ষমতা ও কর্মীদের আয় বাড়বে: বাণিজ্যমন্ত্রী নাসীরুদ্দীন পাটওয়ারীকে আমার ছোট ভাই মেরেছে : ছাত্রদলের সদস্য সচিব নিশাত মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান নবীনদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান ভস্মীভূত, প্রশাসনের সহযোগিতা প্রদানের আশ্বাস

  • Update Time : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ১১৩২ জন পঠিত
পালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের পাটকেলবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি দোকান পুরে ছাই হয়েছে। এতে বিপুল পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (৩ জুন) রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। প্রায় ২ ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এবং স্থানীয়রা আগুন  নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। স্থানীয় সূত্রে জানাযায়, জ্বালানি তেল ব্যবসায়ী পেট্রল ড্রামের ওপর মোমবাতি জ্বালিয়ে রেখেছিলো। পরে মোমবাতি শেষ হয়ে পেট্রল ড্রাম ফেটে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সফিকুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, ভাইস-চেয়ারম্যান নিতিশ রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মো. আলাউদ্দিন, সাহাপুর ইউপি চেয়ারম্যান সুবোধ চন্দ্র হীরা, বৌলতলী ইউপি চেয়ারম্যান সুকান্ত বিশ্বাস, সাতপাড় ইউপি চেয়ারম্যান সুজিত মন্ডল ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অগ্নিকান্ডে
আহতদের খোঁজখবর নেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে দ্রুত সরকারি সাহায্য-সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান গুলোর মধ্যে জ্বালানি তেল, ফার্মেসি, ডাচবাংলা এজেন্ট ব্যাংক, ইলেকট্রনিক, গার্মেন্টস ও মুদি দোকান ছিলো বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। আগুনে সুষেন বাইন, নিপেস গোলদার, চিন্ময় বিশ্বাস, বিপ্লব বিশ্বাস, সেতুবালা, বিকাশ বিশ্বাস, সন্তোষ মৈত্র, শংকর বিশাস সহ ৯ টি দোকানের মালামাল সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। শেষ সম্বল হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION