1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে রংবেরংয়ের বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ সোনারগাঁ আড়াইহাজারে ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না’ নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে কোটালীপাড়ায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত বাউফলে “চলো একসাথে বাংলাদেশ গড়ি” স্লোগানে  ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ

গোপালগঞ্জে রংবেরংয়ের বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা

  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৪৫৮ জন পঠিত
 গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃকে এম সাইফুর রহমান,
গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ (অনুর্ধ্ব-১৭) বালক ও বালিকা বিভাগ -এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এ লক্ষ্যে বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ২ টায় জেলা শহরের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ফুটবলে কিক করে ও রংবেরঙের বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুর রহমান।
আড়পাড়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুর রহমানের সঞ্চালনায় এ সময় স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সাবেক কর্মকর্তা ফিরোজুল আহসান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন মিরাজ, মুকসুদপুর ফুটবল দলের কোচ কুটি খান, জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার ও কাশিয়ানী ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান খান, জাতীয় মহিলা দলের সাবেক ক্রিকেটার লিলি রানী বিশ্বাস, সাবেক ফুটবলার আব্দুল মান্নান মানি, কাজুলিয়া ইউপি চেয়ারম্যান মাখন লাল দাস, মাঝিগাতি ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন (মন্টু) প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় গোপালগঞ্জ পৌর একাদশ  ট্রাইবেকারে  ৫–৪ গোলে মুকসুদপুর একাদশকে পরাজিত করে। দিনের অপর ম্যাচে কাশিয়ানী একাদশ ট্রাইবেকারে ৩–২ গোলে গোপালগঞ্জ সদর উপজেলা একাদশকে পরাজিত করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION