1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কালাইয়ে জাল টাকাসহ ৪ জন আটক - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

কালাইয়ে জাল টাকাসহ ৪ জন আটক

  • Update Time : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ১০৭৮ জন পঠিত
 জয়পুরহাট প্রতিনিধিঃফারহানা আক্তার ,  জয়পুরহাটের কালাই উপজেলার পুনট কোল্ড স্টোরের সামনে পাকা রাস্তার উপরে দুই লাখ জাল টাকা ক্রয়-বিক্রয়ের সময় চার ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫) জয়পুৃরহাট ক্যাম্প।
আটককৃতরা হলেন, নাটোর জেলার সিংড়া থানার তালহারা গ্রামের ১-মোসলেম উদ্দিন আকন্দের ছেলে মানিক আকন্দ (৩৬),২-নজরুল ইসলাম ওরফে মিজু মিয়া প্রামানিক এর ছেলে আব্দুর শুকুর আলী প্রামানিক (৩৪),৩-গোদন কুড়ি গ্রামের আবুল কাশেম মৃধার ছেলে নায়েব আলী মৃধা ওরফে লায়েব(৩৪),৪-জয়পুরহাট জেলার পঁাচবিবি থানার গোড়না গ্রামের আবু মুছা ফকিরের ছেলে জাকারিয়া ফকির (৩০)।
র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা জানান, বুধবার (২৬ মে) রাত রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় সময় জাল টাকা ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ ওমর আলী এর নেতৃতে জেলার কালাই উপজেলার পুনট কোল্ড স্টোরের সামনে অভিযান চালানো হয়। এ সময় ২লাখ জাল টাকাসহ ৪জনকে গ্রেপ্তার করা হয়। আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার কালাই থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
কালাই থানার অফিসার ইনচার্জ মো. সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ২লাখ জাল টাকাসহ ৪ জনকে থানায় হস্তান্তর করেন র‍্যাব। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের পর বৃহস্পতিবার বিকালে জয়পুরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION