1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সুস্থ ও শঙ্কামুক্ত টুঙ্গিপাড়ার পৌর মেয়র, পরিবার ও পৌর পরিষদের পক্ষ থেকে দোয়া কামনা - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

সুস্থ ও শঙ্কামুক্ত টুঙ্গিপাড়ার পৌর মেয়র, পরিবার ও পৌর পরিষদের পক্ষ থেকে দোয়া কামনা

  • Update Time : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৪১৯ জন পঠিত
গোপালগঞ্জ প্রতিনিধিঃ   আলহামদুলিল্লাহ। সুস্থ রয়েছেন টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল। গতকাল (২৪ মে) সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশেষজ্ঞ চিকিৎসক ডা. অপু’র নেতৃত্বে তার ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। অপারেশন পরবর্তী চিকিৎসক তাকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানান, বর্তমানে তিনি সুস্থ ও শঙ্কামুক্ত রয়েছেন।
টুঙ্গিপাড়া পৌর সচিব মোঃ জহির উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকাল ১০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা.কনক কান্তি বড়ুয়া সহ বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলের শারীরিক খোঁজ খবর নেন।
এ সময় তাকে তার বেডে হাস্যজ্জল অবস্থায় দেখা যায়। সচিব মেয়রের দ্রুত সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।
এছাড়া টুঙ্গিপাড়া পৌর সভার প্যানেল মেয়র ও পাটগাতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মঈনুল ইসলাম অপু মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলের দ্রুত সুস্থতা কামনায় মহান আল্লাহ পাকের দরবারে সকলের নিকট দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, গত ১৩মে রাতে হঠাৎ মেয়র টুটুল অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা সিটি হসপিটালে নিয়ে ভর্তি করানো হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তার হার্টে একাধিক ব্লক শনাক্ত হয়। পরে পারিবারিক সিদ্ধান্তে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে গত ২৪ মে সকালে তার ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি সুস্থ ও শঙ্কামুক্ত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION