1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী কে কুপিয়ে জখম লুটপাট - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

কোটালীপাড়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী কে কুপিয়ে জখম লুটপাট

  • Update Time : শনিবার, ২২ মে, ২০২১
  • ৬৯৩ জন পঠিত

স্টাফ রিপোটার,

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দোকান ঘর নির্মানে ২য় বার চাঁদা না দেওয়ায় আসাদ সিকদার (৫৫) নামক এক ব্যবসায়ী কে কুপিয়ে জখম করেছে । গত শুক্রবার (২১মে) দিবাগত রাত ১০ টায় উপজেলার বর্ষাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে । সরজমিনে জানা যায় , ঘটনার সময় আসাদ সিকদার প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে যায়।তখন হামলা কারীরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করে।

আসাদ সিকদার সাংবাদিকদের বলেন- বর্ষাপাড়া বাজারে দোকান ঘর নির্মানের সময় মামুন ও রুবেল চাদা দাবি করলে কিছু টাকা দেই,পরবর্তিতে দোকানের ছাদ নির্মান করার সময় আবার চাঁদা দাবী করেন,চাঁদা দিতে রাজি না হওয়ায় আমাকে কুপিয়ে জখম করে ঘর দরজা ভাংচুর লুটপাট করেছে। জখমীর মেয়ে ইতি সিকদার জানান-হামলা কারীরা ঘর দরজা ,আসবাবপত্র ভাংচুর করে ,ছাদ নির্মানের জন্য রাখা নগদ ২লক্ষ ৫০ হাজার টাকা ও গলার চেইন ,কানের দুল , হাতের রুলী লুটে নেয়।

মামুন সিকদারের সাথে ফোনে কথা হলে তিনি বলেন- আমি স্কুল কমিটির সভাপতি ,আমার সম্মানকে ক্ষুণœ করার জন্য একটি মহল এ নাটক সাজিয়েছে । তিনি আরো বলেন- আমি কারো কাছে চাঁদা দাবী করি নাই। এ ব্যাপারে রিয়াজুল সিকদার বাদী হয়ে ২০ জনকে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার পর এস আই শামছুল হক ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে , বিষয়টি অনুসন্ধ্যান করা হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION