1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও দোষীদের শাস্তির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ সোনারগাঁ আড়াইহাজারে ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না’ নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে কোটালীপাড়ায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত বাউফলে “চলো একসাথে বাংলাদেশ গড়ি” স্লোগানে  ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও দোষীদের শাস্তির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

  • Update Time : বুধবার, ১৯ মে, ২০২১
  • ১০০৯ জন পঠিত
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
পেশাগত দায়িত্ব পালনকালে সচিবালয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা, শারীরিক নির্যাতন, মামলায় গ্রেফতারের প্রতিবাদে ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন পালিত হয়েছে।
বুধবার (১৯ মে) সকাল ১০টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
গোপালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি এস, এম হুমায়ুন কবীর, দৈনিক সংবাদের রবীন্দ্রনাথ অধিকারী, সমকালের মনোজ সাহা, বৈশাখী টিভির শেখ মোস্তাফা জামান, এনটিভির মাহবুব হোসেন সারমাত, এটিএন বাংলার চৌধুরী হাসান মাহমুদ, প্রথম আলোর প্রতিনিধি নুতন শেখ, বিটিভির টুঙ্গিপাড়া প্রতিনিধি মেহেদী হাসান, একাত্তর টিভির আজিজুর রহমান রনি, এশিয়ান এজ-এর মিজানুর রহমান মানিক, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি কে এম সাইফুর রহমান, ঢাকা পোস্টের লিয়াকত হোসেন লিংকন, জবাবদিহির মোহাম্মদ মাহমুদ কবির আলী, দৈনিক স্বাধীন মত এর পারভেজ লিপু, ফকির মিরাজ আলী প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন চ্যানেল টুয়েন্টিফোরের রাজিব আহমেদ রাজু।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের সাথে অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগের দাবি জানিয়ে বলেন, ঘটনার সঙ্গে জড়িত স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম ও তার সহযোগী কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তি দিতে হবে।
বক্তারা আরো বলেন, মিথ্যা অভিযোগ দিয়ে রোজিনাকে পুলিশের কাছে হস্তান্তর এবং তার বিরুদ্ধে মামলা করা আরও নিন্দনীয়। স্বাস্থ্য বিভাগ তাদের অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও লুটপাটের ঘটনা আড়াল করতে রোজিনা ইসলামকে পরিকল্পিতভাবে সাজানো মামলায় ফাঁসিয়েছে। তাকে পাঁচ ঘণ্টা আটকে রেখে শারীরিক ও মানসিক নিপীড়নের জঘন্যতম ঘটনা গণমাধ্যমের কণ্ঠরোধের শামিল বলে মন্তব্য করেন বক্তারা।
এদিকে, এ মানববন্ধন কর্মসূচীর সাথে একত্বতা ঘোষণা করে জেলার কোটালীপাড়া উপজেলায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION