1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কাশিয়ানীতে ভিজিএফ এর নগদ অর্থ পেল ১৩ শত পরিবার - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

কাশিয়ানীতে ভিজিএফ এর নগদ অর্থ পেল ১৩ শত পরিবার

  • Update Time : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৪৫৪ জন পঠিত
গোপালগঞ্জ প্রতিনিধিঃ 
দেশজুড়ে করোনা (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় ও ঈদুল ফিতর উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানী সদর ইউনিয়নের ১,২৯০ জন দুস্থ ও অস্বচ্ছল পরিবারকে ভিজিএফের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
কাশিয়ানী ইউনিয়নের ১ হাজার ২৯০ জন নারী পুরুষের প্রত্যেককে নগদ ৪৫০ টাকা করে মোট পাঁচ লাখ ৮০  হাজার ৫ শত টাকা বিতরণ করা হয়েছে। সোমবার (১০ মে) বেলা ১২ টায় ভাটিয়াপাড়া রেলওয়ে হে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ প্রদান করেন।
কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান, কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়, সহকারী কমিশনার (ভূমি) সাজিয়া শাহনাজ তমা, এনডিসি মিলন সাহা, সহকারী কমিশনার মামুন খান, পুলিশ পরিদর্শক মুহাম্মদ ফিরোজ আলম, কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ইউপি সদস্যগণ সহ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান খান বলেন,
করোনা মহামারী ও  ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দেওয়া নগদ উপহার ইউনিয়নের ১,২৯০ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। আমি গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, জননেতা কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের নির্দেশনায়
এ নগদ অর্থ জনগণের মাঝে সেবক হিসেবে বিতরণ করতে পেরে আমি আনন্দিত। সকলেই মাস্ক ব্যবহার করবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। মহান আল্লাহ পাক আমাদেরকে দ্রুত করোনামুক্ত করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION