1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে মানবতার দেওয়াল -এর কার্যক্রম শুরু হয়েছে - Bangladesh Khabor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে ৮৬ লাখ টাকার চেক প্রদান কথিত প্রেমিকার জন্য স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, দল থেকে ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র নিহত: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন

গোপালগঞ্জে মানবতার দেওয়াল -এর কার্যক্রম শুরু হয়েছে

  • Update Time : শনিবার, ৮ মে, ২০২১
  • ৪৮৭ জন পঠিত
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জে আর্তমানবতায় নিয়োজিত বালুকণা সমাজ কল্যাণ সংস্থা ও দর্পণ ব্লাড ব্যাংকের সার্বিক সহযোগিতায় “মানবতার দেওয়াল” এর কার্যক্রম শুরু হয়েছে আপনার অপ্রয়োজনীয় জিনিসটি রেখে যান” —-“আপনার প্রয়োজনীয় জিনিসটি নিয়ে যান” –এই প্রতিপাদ্য নিয়ে গোপালগঞ্জ পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন চত্বরে প্রতিষ্ঠিত হয়েছে মানবতার দেওয়াল।
করোনা (কোভিড-১৯) পরিস্থিতি ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সংগঠনের স্বেচ্ছাসেবীরা বিভিন্ন মানুষের বাড়ি-ঘরে গিয়ে তাদের কাছ থেকে তাদের অপ্রয়োজনীয় ব্যবহারযোগ্য কাপড়-চোপড় (শাড়ি, লুঙ্গি, শার্ট, প্যান্ট, সেলোয়ার- কামিজ) সংগ্রহ করে অসহায়, দরিদ্র, ছিন্নমূল ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিতরণ করেন।
এ লক্ষ্যে আজ শনিবার প্রখর রোদ উপেক্ষা করে ছিন্নমূল ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে সংগৃহীত এ জিনিস গুলো বিতরণ করা হয়েছে। সেই সাথে মানবতার দেওয়ালে আরো জিনিস ঝুলিয়ে রাখা হয়েছে।
এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসনের নাজির মোঃ দেলোয়ার হোসেন, বালুকণা সমাজ কল্যাণ সংস্থা ও দর্পণ ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক শেখ আবির হাসান, সদস্য শান্ত খন্দকার সহ সংগঠনের অন্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION