1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কাওরাইদ ইউনিয়নে ঈদ সামগ্রী বিতরণ করলেন" চেয়ারম্যান পদপ্রার্থী শারফুল ইসলাম - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

কাওরাইদ ইউনিয়নে ঈদ সামগ্রী বিতরণ করলেন” চেয়ারম্যান পদপ্রার্থী শারফুল ইসলাম

  • Update Time : শনিবার, ১ মে, ২০২১
  • ৭৪৯ জন পঠিত

গাজীপুর থেকে  এস.এম দুর্জয়,

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও আওয়ামীলীগ নেতা এবং বিশিষ্ট শিল্পপতি মোঃ শারফুল ইসলাম তার নিজস্ব অর্থায়নে কাওরাইদ ইউনিয়নে প্রায় ৩ হাজার গরীব অসহায় কর্মহীন পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  করার উদ্যোগ নিয়েছেন।১মে শনিবার সকাল থেকে কাওরাইদ ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডের অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে উপহার হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করেন শারফুল ইসলাম।

২নং ওয়ার্ডের শিমুলতলা গ্রাম, নাটকের বাজার এলাকায়সহ ৩নং ওয়ার্ডের কাওরাইদ  গার্লস স্কুল মাঠে  ও সোনাব গ্রামসহ  বিভিন্ন মহল্লায় মোঃ শারফুল ইসলাম তার নিজ হাতে গরীব অসহায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র   মানুষের মাঝে উপহার হিসেবে সাবান,সেমাই,চিনি,পোলাও চালসহ বিভিন্ন খাদ্য ও  ঈদ সামগ্রী তুলে দেন এবং  ২য় ধাপে ২ ও ৩ নং ওয়ার্ডে  ৮০০ পরিবারের  মাঝে ঈদ সামগ্রী তার নিজ হাতে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে  তুলে দেন।কাওরাইদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃশারফুল ইসলাম বলেন,সারাদেশে করোনার দ্বিতীয় ঢেউ  মহামারী আকারে ধারণ করায় দেশব্যাপী চলছে লকডাউন।

গরীব অসহায় হতদরিদ্র পরিবার কর্মহীন হয়ে পড়ায় লকডাউন ও সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে   মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার  নির্দেশনায় কাওরাইদ ইউনিয়নের গরীব অসহায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে আমার নিজস্ব অর্থায়নে উপহার হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করে যাচ্ছি।তিনি আরো জানান কাওরাইদ ইউনিয়নে ৯টি ওয়ার্ড রয়েছে নয়টি ওয়ার্ডে ধাপে ধাপে বিতরণ করবো।ইতিমধ্যেই ১,২,৩ এই ৩ টি ওয়ার্ডে ১২০০অসহায় গরীব পরিবারের মাঝে ঈদ সামগ্রী নিজ হাতে বিতরণ করেছি।বাকি ৬টি ওয়ার্ডেও বিতরণ করবো।  প্রতিটি ওয়ার্ডের অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হবে।ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড গ্রাম ও মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে গরীব অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দিবো।

তিনি সমাজের সকল বিত্তশালীদের উদ্দেশ্য করে বলেন আপনারা সকলেই অসহায় গরীব মানুষের পাশে দাঁড়ান এবং সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন।শারফুল ইসলাম আরো জানান সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ ও সাহায্য  সহযোগিতা অব্যাহত থাকবে।তিনি  সকলকেই সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দির্ঘায়ু কামনা করেন।ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন,স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION