1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ  - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

কোটালীপাড়ায় কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ 

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৫২৯ জন পঠিত

স্টাফ রিপোটার,

গোপালগঞ্জের   কোটালীপাড়ায়   অসহায় কৃষকের  জমির ধান কেটে দিয়েছে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ। বুধবার বেলা ১০ টায়  চিত্রাপাড়া  গ্রামের কৃষক বদিউজ্জামান সহ আরো অন্য অসহায় কৃষকদের  জমির ধান কেটে মাথায় করে বাড়ি পৌ‍ঁছে দেয়া হয়।
কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক  জানান, লকডাউনের তৃতীয় মেয়াদে শ্রমিক ও অর্থ সংকটের কারণে জমির পাকা ধান কাটতে পারছিলেন না চিত্রপাড়া গ্রামের কৃষক  বদিউজ্জামান  সহ অন্য কৃষকরা। খবর পেয়ে বুধবার বেলা ১১টার দিকে ছাত্রলীগের  নেতাকর্মীরা আমার নেতৃত্বে সেখানে যান। দলের  প্রায় ২০-৩০ জন নেতাকর্মী ওই তিন কৃষকের জমির  ধান কেটে দেন।
কোটালিপাড়া ছাত্রলীগ  নেতাকর্মীরা পাকা ধান কেটে দেয়ায় কৃষক বদিউজ্জামান সহ কৃষকরা অনেকটাই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, ধান কাটার উপযুক্ত হলেও লকডাউনে শ্রমিক সংকটে ক্ষতির মুখে  ছিলাম। আমার এ অসহায়ত্বের কথা শুনে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক ভাই দলের নেতাকর্মী সাথে নিয়ে ক্ষেতের ধান কেটে দেন।
উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরো বলেন, করোনার এই দুর্যোগকালীন প্রধানমন্ত্রী কৃষকদের পাশে দাঁড়ানোর যে নির্দেশনা দিয়েছেন তার বাস্তবায়ন ঘটাতেই আজ কৃষক বদিউজ্জামান সহ অন্য কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দেই। কৃষকের ধান কেটে দেয়ার ছাত্রলীগের  এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন আমতলী ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক  রাজিবুল ইসলাম রাজিব, উপজেলা অর্থ বিষয়ক সম্পাদক ইকবাল হাসান খান, উপজেলা ছাত্রলীগ উপ দপ্তর সম্পাদক সওকত হোসেন সহ ছাত্রলীগ কর্মী উপস্থিত হয়ে আমতলী ইউনিয়নের চিত্রাপাড়া গ্রামের অসহায় দিন মজুর বদিউজ্জামান এর জমির ধান কেটে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION