1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে মামলা সংক্রান্ত নথিপত্র সংরক্ষণের জন্য সরকারি কৌঁসুলি'কে জেলা ম্যাজিস্ট্রেটের কম্পিউটার প্রদান - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

গোপালগঞ্জে মামলা সংক্রান্ত নথিপত্র সংরক্ষণের জন্য সরকারি কৌঁসুলি’কে জেলা ম্যাজিস্ট্রেটের কম্পিউটার প্রদান

  • Update Time : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৪৭৭ জন পঠিত
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা সরকারি মামলা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণের জন্য গোপালগঞ্জের সরকারি কৌঁসুলি (জিপি) কে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ডেস্কটপ কম্পিউটার প্রদান করেছেন।
সোমবার দুপুরে গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় স্বাস্থ্যবিধি মেনে জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা এ কম্পিউটার গোপালগঞ্জের সরকারি কৌঁসুলি জিপি আলহাজ্ব এড. মোঃ দেলোয়ার হোসেন সরদারের হাতে তুলে দেন।
এ সময় জেলা ম্যাজিস্ট্রেট বলেন, সরকারি মামলার বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণের অভাবে সরকারকে প্রায়শই মামলায় ঠকতে হয়। যা খুবই দুঃখজনক। আশা করি আজকের পর থেকে বিভিন্ন সরকারি মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র জিপি মহোদয়ের সেরেস্তায় ভবিষ্যৎ প্রয়োজনে কাজে লাগাতে সংরক্ষিত থাকবে।
ডেস্কটপ কম্পিউটার পেয়ে সরকারি কৌঁসুলি (জিপি) আলহাজ্ব এড. মোঃ দেলোয়ার হোসেন সরদার বলেন, বর্তমান ডিজিটাল যুগে দেশের সকল সরকারি কৌঁসুলি’র সেরেস্তায় নূন্যতম একটি কম্পিউটার থাকা খুবই জরুরি।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ উসমান গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইকবাল হোসেন, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়, এনডিসি মিলন সাহা, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সরকারি কৌঁসুলি (জিপি) আলহাজ্ব এড. মোঃ দেলোয়ার হোসেন সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION