1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে আর্তমানবতার সেবায় নিয়োজিত হাইশুর বৃদ্ধাশ্রমে জেলা প্রশাসকের পাঁচ লক্ষ টাকা অনুদান - Bangladesh Khabor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে ৮৬ লাখ টাকার চেক প্রদান কথিত প্রেমিকার জন্য স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, দল থেকে ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র নিহত: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন

গোপালগঞ্জে আর্তমানবতার সেবায় নিয়োজিত হাইশুর বৃদ্ধাশ্রমে জেলা প্রশাসকের পাঁচ লক্ষ টাকা অনুদান

  • Update Time : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৫০১ জন পঠিত
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের হাইশুর গ্রামে দীর্ঘদিন ধরে আর্তমানবতার সেবায় নিয়োজিত আশুতোষ বিশ্বাস ও তার সহধর্মিণী মনিকা রাণী বোসের ব্যক্তিগত উদ্যোগে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হাইশুর বৃদ্ধাশ্রমে পাঁচ লক্ষ টাকার সঞ্চয়পত্র অনুদান দিয়েছেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
সোমবার দুপুর ১২ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসক শাহিদা সুলতানা হাইশুর বৃদ্ধাশ্রমেরপ্রতিষ্ঠাতা আশুতোষ বিশ্বাস ও তার সহধর্মিণী মনিকা রাণী বোসের হাতে অনুদানের এ
সঞ্চয় পত্র তুলে দেন। পরিবার ও সমাজে অবহেলিত ২৩ জন অসহায় বয়োবৃদ্ধরা (নারী-পুরুষ) বর্তমানে এ বৃদ্ধাশ্রমে বসবাস করছেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ উসমান গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইকবাল হোসেন, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়, এনডিসি মিলন সাহা, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সরকারি কৌঁসুলি (জিপি) আলহাজ্ব এড. মোঃ দেলোয়ার হোসেন সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
সঞ্চয় পত্র প্রদানের পর গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, এই বৃদ্ধাশ্রমে সমাজের অবহেলিত, নিপীড়িত ও আর্থিক ভাবে দুর্বল বয়োবৃদ্ধদের কথা চিন্তা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সকল বৃত্তবানদেরকে  বৃদ্ধাশ্রমের অসহায় এ সকল মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION