1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটের পলিকাদোয়া গ্রামে প্রতিপক্ষের লাঠির আঘাতে নিহত-১  - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

জয়পুরহাটের পলিকাদোয়া গ্রামে প্রতিপক্ষের লাঠির আঘাতে নিহত-১ 

  • Update Time : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ১০৫৮ জন পঠিত
জয়পুরহাট প্রতিনিধি, ফারহানা আক্তার   
জয়পুরহাট সদর উপজেলার পলিকাদোয়া গ্রামে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক জন নিহত হয়েছেন। নিহত রেজাউল করিম (৪৫) একই গ্রামের মৃত ওহাব উদ্দিনের ছেলে। গতকাল শুক্রবার পারিবারিক ড্রেন নির্মানকে কেন্দ্র করে তিনি আহত হয়ে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে তিনি মারা যান।
এলাকাবাসীদের উদ্ধৃতি দিয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান,  বাড়ির পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মানকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে প্রতিবেশী মৃত মোতালেব আলীর ছেলে আব্দুল আলীমের সাথে রেজাউল করিমের কথা কাটাকাটি শুরু হয়।
এরই এক পর্যায়ে পাশে থাকা একটি লাঠি হাতে নিয়ে আলীম রেজাউলের মাথায় সজোরে আঘাত করে। এ অবস্থায় স্থানীয়রা গুরতর আহত রেজাউলকে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করানোর পর আজ শনিবার সকাল ১০ টায় তিনি মারা যান।
এ ব্যাপারে গতকাল রেজাউলের ভাই মোস্তাফিজুর রহমান থানায় যে অভিযোগ করেন তা-ই হত্যা মামলা হিসেবে আমলে নেওয়ার পর ঘাতককে গ্রেফতারে পুলিশী অভিযান  চলছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION