1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে  স্কুলছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, তরুণ গ্রেফতার - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

জয়পুরহাটে  স্কুলছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, তরুণ গ্রেফতার

  • Update Time : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৯৩১ জন পঠিত

জয়পুরহাট প্রতিনিধিঃ ফারহানা আক্তার

জয়পুরহাটের পাঁচবিবিতে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিবস্ত্র করে মুঠোফোনে ভিডিও চিত্র ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ম্যাসেঞ্জারে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মনিরুল ইসলাম (২২) নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করার পর মনিরুলকে গ্রেফতার করা হয়।মনিরুল ইসলাম দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার চৌড়িয়া গ্রামের আবু তাহেরর ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচবিবি উপজেলার একটি গ্রামে নানার বাড়িতে থেকে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়াশোনা করে ওই স্কুলছাত্রী। ওই গ্রামের মনিরুল ইসলামের ভগ্নিপতির বাড়ি। মনিরুল তার ভগ্নিপতির বাড়িতে প্রতিনিয়ত যাতায়াত করতেন।একপর্যায়ে ওই স্কুলছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সুবাদে ২০২০ সালের ২৬ নভেম্বর দুপুরে মনিরুল তার ভগ্নিপতির বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে তা ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি তার বন্ধুবান্ধবসহ বিভিন্নজনকে ম্যাসেঞ্জারের মাধ্যমে ছড়িয়ে দেন। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ঢাকা পোস্টকে বলেন, মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামি মনিরুলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION