1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

গোপালগঞ্জে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ১২৮৮ জন পঠিত

স্টাফ রিপোটার,

গোপালগঞ্জে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে স্থানীয় পৌর পার্কে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইলিয়াছুর রহমান। গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের শিক্ষিকা প্রতিমা হীরা তমা ও শাহনাজ এ্যানির যৌথ সঞ্চালনায়, অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম-সেবা, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, বশেমুরবিপ্রবি’র ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের চেয়ারম্যান মোঃ রোকনুজ্জামান প্রমুখ।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মোঃ রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ উসমান গনি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, গোপালগঞ্জ জেলা সওজ’র নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার, জেলা পাসপোর্ট ও ইমিগ্রেশন অফিসের সহকারী পরিচালক মোঃ আফজাল হোসেন, জেলা পরিসংখ্যান ব্যুরো অধিদপ্তরের উপ-পচিালক মোঃ রেজাউল করিম, জেলা ভোক্তা অধিকার কর্মকর্তা মোঃ শামীম হাসান, সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নিরুন্নাহার বেগম সহ অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ সকলে মহান মুক্তিযুদ্ধে আত্মবিসর্জনকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION