1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জাতির পিতার সমাধিতে বিচারপতি মো. বদরুজ্জামানের শ্রদ্ধা নিবেদন - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ সোনারগাঁ আড়াইহাজারে ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না’ নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে কোটালীপাড়ায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত বাউফলে “চলো একসাথে বাংলাদেশ গড়ি” স্লোগানে  ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ

জাতির পিতার সমাধিতে বিচারপতি মো. বদরুজ্জামানের শ্রদ্ধা নিবেদন

  • Update Time : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৩৮৩ জন পঠিত

স্টাফ রিপোটার,

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. বদরুজ্জামান। সোমবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি তার সহধর্মিণী বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রুপা ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নিয়ে বঙ্গবন্ধু’র সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি ’৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজের পক্ষে সিনিয়র সহকারী জজ (জেলা লিগ্যাল এইড কর্মকর্তা) মো. নিয়াজ মাহমুদ, গোপালগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার, টুঙ্গিপাড়া থানার ওসি (তদন্ত) মো. ইসমাইল হোসেন, জেলা ও দায়রা জজ আদালতের নাজির জাকির হোসেন উকিল, নায়েবে নাজির নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বিচারপতি মো. বদরুজ্জামান বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন এবং পরিবারের সকলকে নিয়ে সমাধিসৌধ কমপ্লেক্সের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এরপর মাননীয় বিচারপতি মো. বদরুজ্জামান গোপালগঞ্জ সার্কিট হাউসে পৌঁছালে সেখানে তাকে গোপালগঞ্জের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে’র নেতৃত্বে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আতোয়ার রহমান (জেলা ও দায়রা জজ), অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো.ওসমান গনি ফুল দিয়ে অভিনন্দন জানান। পরে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ মাননীয় বিচারপতিকে হাউস অফ গার্ড প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION