1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালঞ্জে করোনার ২য় ঢেউ মোকাবেলায় জেলা পুলিশের প্রচারাভিযান - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ সোনারগাঁ আড়াইহাজারে ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না’ নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে কোটালীপাড়ায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত বাউফলে “চলো একসাথে বাংলাদেশ গড়ি” স্লোগানে  ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ

গোপালঞ্জে করোনার ২য় ঢেউ মোকাবেলায় জেলা পুলিশের প্রচারাভিযান

  • Update Time : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৪৫৩ জন পঠিত

স্টাফ রিপোটার,

‘করোনার ২য় ধাপে মাস্ক ব্যবাহর করুন, নিরাপদ থাকুন’ এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জে জনসচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করেছেন জেলা পুলিশ। রবিবার (২১ মার্চ) দুপুরে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা এর নেতৃত্বে গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে বিনামূল্যে এ মাস্ক বিতরণ করা হয় এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয়। জেলা শহরের পুলিশ লাইন মোড়, বাস কাউন্টার, যাত্রীবাহী বাসে, রিক্সা চালক ও পথচারীদের বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপে সবাইকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম-সেবা। তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে মাস্ক অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। কিন্তু সচেতনতার অভাবে অনেকেই সেটি ব্যবহার করছেন নাা যা কিনা করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। তাই মহাপুলিশ পরিদর্শক বেনজির আহমেদ মহোদয়ের নির্দেশনায় ও ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমানের তত্ত্বাবধানে জনগণকে সচেতন করতে এ উদ্যোগ।

করোনার মহামারিতে অতীতেও বাংলাদেশ পুলিশ জনগণের সাথে ছিলো এবং ভবিষ্যতেও পাশে থাকবে। সবাই স্বাস্থ্যবিধি অনুসরণ করলেই এই মহামারি ভাইরাস প্রতিহত করা সম্ভব হবে। পরে পুলিশ সুপার নিজ হাতে শিশু বাচ্চাকে মাস্ক পরিয়ে দেন। সবাইকে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, সদর থানার (ওসি) মোঃ মনিরুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর এসএম শহিদুর রহমান, ট্রাফিক সার্জেন্ট কামরুল ইসলাম প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION