1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী পালন করেছে বিচার বিভাগ - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন ‘তারেক রহমান-নরেন্দ্র মো‌দি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’ জন্মহার কমাতে চায় সরকার হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেব: প্রধানমন্ত্রী একই হামলায় একজনের পর এবার শিবির নেতা  সালাউদ্দিনও চলে গেলেন না ফেরার দেশে ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল  কোটালীপাড়ায় হাতকড়া হাতে বাবার জানাজায় আ. লীগ নেতা কামাল দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী পালন করেছে বিচার বিভাগ

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৪৯১ জন পঠিত

স্টাফ রিপোটার,

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস -২০২১ উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে গোপালগঞ্জ বিচার বিভাগ। কর্মসূচির মধ্যে বুধবার (১৭ মার্চ) ভোরে গোপালগঞ্জের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে সিনিয়র জেলা ও দায়রা জজের পাশে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আতোয়ার রহমান (জেলা ও দায়রা জজ), চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া,

অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো.ওসমান গনি। স্বাস্থ্যবিধি মেনে এ সময় গোপালগঞ্জ বিচার বিভাগের সকল বিচারকগণ, জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসী’র সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। পরে গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে’র সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে জেলা বিচার বিভাগের সকলকে সেবক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে বিচারাধীন সকল মামলা দ্রুত নিষ্পত্তি করে সমাজে সুশাসন প্রতিষ্ঠা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে উদাত্ত আহ্বান জানান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION