1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বিপুল ভোটে মেয়র নির্বাচিত - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী প্রতারণার অভিযোগে টুঙ্গিপাড়া আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত মহান স্বাধীনতা দিবসে হতে যাচ্ছে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ গোপালগঞ্জ জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক শরীফ রফিকুজ্জামানের যোগদান

জয়পুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বিপুল ভোটে মেয়র নির্বাচিত

  • Update Time : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৪০১ জন পঠিত

জয়পুরহাট থেকে ফারহানা আক্তার, 

পঞ্চম ধাপের ঘোষিত তফসিল অনুযায়ি উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে জয়পুরহাট পৌরসভার সাধারণ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মোস্তাফিজুর রহমান মোস্তাক নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছেন।

জয়পুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারন কাউন্সিলার পদে ৭০ জন ও সংরক্ষিত (মহিলা) কাউন্সিলার পদে ১৬ জন প্রতিদ্বন্দিতা করেছেন। ২৮ ফেব্রুয়ারি সকালে নৌকা প্রতিকের মেয়র প্রার্থী প্রথমে ইভিএম এর মাধ্যমে ভোট প্রদান করেন এবং তার কিছুক্ষণ পরেই ধানের শিষের মেয়র প্রার্থী তার ভোট প্রদান করেন। সকাল ৮ টা থেকে ইভিএম এর মাধ্যমে জয়পুরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডের ২২ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। জয়পুরহাট পৌরসভার মোট ভোটার সংখ্যা ৫২ হাজার ৪৭৩ জন। এরমধ্যে নারী ভোটার ২৬ হাজার ৮৫৬ জন এবং পুরুষ ভোটার ২৫ হাজার ৬৭১ জন।

জেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম জানান, ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে র্নিবিঘ্নে তাদের ভোটাধীকার প্রয়োগ করতে পেরেছেন এবং জয়পুরহাট পৌর নির্বাচন অবাধ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মোস্তাফিজুর রহমান মোস্তাক নৌকা প্রতিকে ২৪ হাজার ৪ শত ৯০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অধ্যক্ষ শামছুল হক ধানের শীষে ৪ হাজার ১৬১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION