1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আগৈলঝাড়া ভূগর্ভস্থ বালু উত্তোলনের মহোৎসব - Bangladesh Khabor
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী মেট্রোরেলে সিট দখল ঠেকাতে নতুন নিয়ম তিতাসের ৪৪০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন চান প্রতিমন্ত্রী নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত দুই ইফতার মাহফিল বাতিল আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগৈলঝাড়া ভূগর্ভস্থ বালু উত্তোলনের মহোৎসব

  • Update Time : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৪২৬ জন পঠিত

বরিশাল থেকে এস এম ওমর আলী সানী,

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বসিয়ে ভূগর্ভস্থ বালু উত্তোলনের মহোৎসব শুরু হয়েছে। অব্যাহত ভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পরেছে সরকারি সড়ক ও ফসলি জমি। স্থানীয় সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া-বাশাইল সড়কের মধ্যবর্তী এলাকায় সরকারি সড়কের পাশের একটি মাছের ঘেরে অবৈধ ড্রেজার বসিয়েছে স্থানীয় সোহাগ হোসেন নামের এক ব্যক্তি। ঘের থেকে অবৈধ ভাবে বালু উত্তোলণের ফলে হুমকিতে পরেছে সরকারি সড়ক। রাজিহার বাজার সংলগ্ন একটি চাতালের পাশে অবৈধ ড্রেজার বসিয়েছে খাইরুল নামের এক ব্যক্তি।

ড্রেজার মালিক খাইরুল জানিয়েছেন, স্থানীয় মিজান খান তার জমি থেকে বালু উত্তোলনের জন্য ড্রেজার বসিয়েছে। এছাড়াও বাকাল এলাকায় অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলণ শুরু করেছে জন নামের স্থানীয় এক ব্যক্তি। অপরদিকে উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় উত্তম নামের এক ব্যক্তি স্থানীয় সাবেক এক ইউপি সদস্যের জমিতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলণ শুরু করেছে। চেঙ্গুটিয়া এলাকা থেকে বালু উত্তোলনের সাথে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জড়িত বলে জানিয়েছেন ড্রেজার মালিক উত্তম।

বরিশাল মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাব্বির হোসেন জানান, আগৈলঝাড়া উপজেলার কিছু কিছু এলাকায় মাটির নিচে জৈব স্থর বিদ্যমান। কাজেই এ উপজেলায় মাটি খনন করা হলে দেবে যাওয়াসহ কৃষি ও জীব বৈচিত্রের প্রতি বিরুপ প্রভাব পরতে পারে। এছাড়াও কৃষি জমি থেকে বালু উত্তোলন করা হলে কৃষি জমিগুলো অকৃষিতে রুপান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম সাংবাদিকদের জানান, এবিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION