1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধু'র সমাধিতে ৫ সচিবের শ্রদ্ধা  - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধু’র সমাধিতে ৫ সচিবের শ্রদ্ধা 

  • Update Time : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
  • ৪৬৮ জন পঠিত
স্টাফ রিপোটার,
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরে দায়িত্বপ্রাপ্ত ৫ সচিব।ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মোঃ মোস্তফা কামাল, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) রমেন্দ্র নাথ বিশ্বাস, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন এবং রাষ্ট্রদূত (সচিব) মোঃ ফজলুল বারী বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তারা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পৃথক পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর তারা পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ‘৭৫ -এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ওসমান গনি, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মিলন সাহা, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ দিদারুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 পরে সচিবগণ বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে পৃথক পৃথকভাবে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION