1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোয়ালন্দে পাটের গুদামে অগ্নিকান্ড অর্ধকোটি টাকার পাট পুড়ে ছাই - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

গোয়ালন্দে পাটের গুদামে অগ্নিকান্ড অর্ধকোটি টাকার পাট পুড়ে ছাই

  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২৭১ জন পঠিত

অরুন রাহা, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ বাজার মাল্লাপট্টি ব্রীজের কাছে আড়ৎপট্টিতে সোমবার দিনগত রাত সাড়ে ১২টা ১৫ মিনিটের দিকে দুটি পাটের গুদামে আকস্মিক অগ্নিকান্ড ঘটে। তবে এই অগ্নিকান্ডের কারন জানা যায়নি।

ওই অগ্নিকান্ডে মেসার্স মামুন ট্রেডার্স ও মেসার্স দাস ট্রেডার্স সহ অপর কয়েকজন ব্যবসায়ির প্রায় এক হাজার ৬০০ মন পাট ও দুটি গুদাম ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এতেকরে ওই ব্যবসায়িদের প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

সর জমিন অনুসন্ধানে জানা যায়, প্রতিদিনের ন্যায় সারাদিন পাট ক্রয়ের পর দুটি গুদামে তালাবদ্ধ করে মেসার্স মামুন ট্রেডার্সের মালিক মামুন শেখ, মেসার্স দাস ট্রেডার্সের মালিক সঞ্জয় দাস ও কবির মোল্লাসহ পাট ব্যবসায়িরা বাড়িতে চলে যান। রাত সাড়ে ১২ টা ৪০এর দিকে স্থানীয়রা গুদামের মধ্যে থেকে হঠাৎ দাও দাও করে টিনের চালার উপর দিয়ে আগুন জ্বলতে দেখেন। এরপর তারা মোবাইল ওই আগুন লাগার খবর ব্যবসায়িদের জানান। তারা দ্রুত ঘটনা স্থলে এসে ঘরের তালা খুলে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করেন।

তাৎক্ষণিক খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনা স্থলে এসে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে দুটি ঘর ও পাট পুড়ে ছাই হয়ে যায়।

ব্যবসায়ী মামুন ও সঞ্জয় জানান, প্রতিদিনের ন্যায় তারা রাত সারে দশটায় ঘরে তালাবন্ধ করে বাড়িতে চলে যান। অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনা স্থলে এসে আগুন দেখতে পাই। তবে কি কারনে আগুন লেগেছে তা জানিনা।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা ফায়ার লিডার সাবেকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনা স্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হই। পাটের গুদামের ভেতরে পিছন দিকে আগুনের লেলিহান বেশী ছিল। তবে কি কারনে আগুনের সুত্রপাত তা নির্ণয় করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION