1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর চাচী ও শেখ হেলাল উদ্দিন এমপি’র মাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর চাচী ও শেখ হেলাল উদ্দিন এমপি’র মাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৪৯১ জন পঠিত

স্টাফ রিপোটার,

মাননীয় প্রধানমন্ত্রীর চাচী এবং জননেতা শেখ হেলাল উদ্দিন এমপি’র মাতা মরহুমা শেখ রাজিয়া নাসেরের রুহের মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখের ব্যক্তিগত উদ্যোগে শুক্রবার (২৭ নভেম্বর) পাটগাতি বাসস্ট্যান্ড সংলগ্ন নিজ কার্যালয়ে আছর নামাজ আদায় শেষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। টুঙ্গিপাড়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখের সভাপতিত্বে, গওহরডাঙ্গা মাদ্রাসার হুজুরের পরিচালনায় স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ রুহুল আমিন, প্রচার সম্পাদক এম বদরুল আলম, অ্যাড. রাকিদুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা আ.লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি মোঃ ইলিয়াছ হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল ওহাব শেখ, পৌর আ.লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, পাটগাতি ইউপি চেয়ারম্যান মোঃ মিলন মোল্লা, বর্ণি ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বাদশা, সাবেক ইউপি চেয়ারম্যান খালিদ জমাদ্দার সহ স্থানীয় আ.লীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের প্রায় দুই সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লিরা। দোয়া মাহফিল শুরুর পূর্বে আয়োজক কর্তৃপক্ষের স্বেচ্ছাসেবীরা আগত মুসল্লিদের মাঝে করোনার ভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে স্বাস্থ্যসম্মত মাস্ক বিতরণ করেন। পরে আগত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION