1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান-এর শ্রদ্ধা নিবেদন - Bangladesh Khabor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে আ. লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের র‍্যালি ও সমাবেশ বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ -২৭ (সিজন –২) -এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত চার দিন পর জাতীয় গ্রিডে সামিটের গ্যাস সরবরাহ শুরু ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান-এর শ্রদ্ধা নিবেদন

  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৫৪২ জন পঠিত

স্টাফ রিপোটার,

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান মাননীয় বিচারপতি মোঃ শওকত হোসেন। শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি জাতির জনকের সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে শাহাদাত বরণকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনা, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ দেশের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য (সিনিয়র জেলা জজ) মমতাজ পারভিন, সদস্য (যুগ্ন সচিব) বদরুন্নাহার, প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ এর সদস্য (জেলা জজ) শেখ ফারুক হোসেন, ট্রাইব্যুনাল-২ এর সদস্য (জেলা জজ) রোকনুজ্জামান, ট্রাইব্যুনাল-৩ এর সদস্য (জেলা জজ) জালাল উদ্দিন আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক মোঃ মেফতাহুল হাসান। এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ ওসমান গনি, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ এরফান উল্লাহ, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের রেজিস্ট্রার (যুগ্ম জেলা জজ) কানিজ ফাতিমা, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রার (সিনিয়র সহকারী জজ) শামীমা আক্তার, সহকারী জজ (কাশিয়ানী) মহিদুল হাসান, সহকারী জজ (টুঙ্গিপাড়া) নাজমুল কবীর, জেলা ও দায়রা জজ আদালতের নাজির জাকির হোসেন উকিল উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান মাননীয় বিচারপতি মোঃ শওকত হোসেন বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন এবং সমাধিসৌধ ঘুরে দেখেন। পরে তিনি গোপালগঞ্জ সার্কিট হাউসে ফেরার পথে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন। সেখানে তাকে (বশেমুরবিপ্রবি) এর প্রক্টর ড. মোঃ রাজিউর রহমান অভিনন্দন জানান। এরপর প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান মাননীয় বিচারপতি মোঃ শওকত হোসেন গোপালগঞ্জ সার্কিট হাউসে পৌঁছালে সেখানে তাকে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার) এর নেতৃত্বে হাউজ অফ গার্ড প্রদান করা হয়। এর আগে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান মাননীয় বিচারপতি মোঃ শওকত হোসেন টুঙ্গিপাড়ায় পৌঁছালে সেখানে তাকে গোপালগঞ্জ বিচার বিভাগের পক্ষ থেকে বিজ্ঞ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে ফুল দিয়ে অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION