1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বালিয়াকান্দিতে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

বালিয়াকান্দিতে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৬৬১ জন পঠিত
রাজবাড়ী থেকে রাজু আহমেদ,
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিশেষ অভিযান চালিয়ে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার দিবাগত গভীর রাতে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর গ্রামের মাদক সম্রাট হান্নানের বাড়ীতে অভিযান চালিয়ে গোলাম মোস্তফা লালের ছেলে হান্নান (৩৪), বহরপুরের নুরানী মাদরাসার পাশের আব্দুল মজিদ সেখের ছেলে জিল্লু সেখ (৪৮), মৃত আবুল সেখের ছেলে হারুন সেখ(২৫) ও বহরপুর মধ্যপাড়ার মৃত আমিনুর রহমানের ছেলে মাহবুবুর রহমান আতা (৩৫) কে গ্রেফতার করে।এসময় তাদের কাছ থেকে ২১ বোতল ফেন্সিডিল ও ৩১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের মধ্যে হান্নানের বিরুদ্ধে ৬ টি মাদক ও জিল্লুর সেখের বিরুদ্ধে ১টি মাদক মামলাসহ ১২টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ তারিকুজ্জামান মাদক উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সৈয়দ সাইফুজ্জামান, এসআই জাহিদ ও এসআই ফায়জুর সঙ্গীয় ফোর্স মাদক ব্যবসায়ী হান্নানের বাড়ীতে অভিযান চালিয়ে ২১ বোতল ফেন্সিডিল ও ৩১পিস ইয়াবা উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক নিয়ন্ত্রণ ও নির্মূল করা পুলিশের একার পক্ষে কোন ভাবেই সম্ভব না। এক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে এলাকার জনপ্রতিনিধি, সুধীজন, রাজনৈতিক, শিক্ষক ও মসজিদের ইমামসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে এসে পুলিশকে সহযোগিতা করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION