1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন ‘তারেক রহমান-নরেন্দ্র মো‌দি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’ জন্মহার কমাতে চায় সরকার হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেব: প্রধানমন্ত্রী একই হামলায় একজনের পর এবার শিবির নেতা  সালাউদ্দিনও চলে গেলেন না ফেরার দেশে ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল  কোটালীপাড়ায় হাতকড়া হাতে বাবার জানাজায় আ. লীগ নেতা কামাল দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স

  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৫৩১ জন পঠিত

স্টাফ রিপোটার,

গোপালগঞ্জের টুঙ্গিপড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স ড. শ্যামল কান্তি চৌধুরী। শনিবার বিকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু’র সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পরে তিনি ৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে শাহাদাত বরণকারী সকল শহীদের রূহের মাগফেরাত কামনা, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামানা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এসময় স্বাস্থ্যবিধি মেনে সাবেক কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স মোহাম্মদ ইকবাল হোসেন সহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে তারা বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স ঘুরে দেখেন ও পরিদর্শন বইয়ে মন্তব্য্য লিখে স্বাক্ষর করেন। এর আগে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স ড. শ্যামল কান্তি চৌধুরী গোপালগঞ্জের সার্কিট হাউসে পৌঁছালে সেখানো তাকে জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে অন্যান্য কর্মকর্তাগণ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION