1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
১৭ মাস ধরে বেতন পাচ্ছেন না পিরোজপুর মঠবাড়িয়া পৌরসভার ১৪১ জন কর্মকর্তা-কর্মচারী। - Bangladesh Khabor
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পরীক্ষা স্থগিত ও মন্ত্রীর পদত্যাগের দাবিতে জয়ৌপুরহাটে শিক্ষার্থীদের বিক্ষোভ নারী শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি পদকে অব্যাহতি জয়পুরহাটে হামের উপসর্গ নিয়ে ৪ মাসের এক শিশুর মৃত্যু গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে পুত্রের যাবজ্জীবন কারাদণ্ড রূপগঞ্জে ৭টি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩ ১০১টি পার্ক নির্মাণের পরিকল্পনা সরকারের: গণপূর্ত মন্ত্রী আধুনিক কাতারের স্থপতি ও সাবেক আমির শেখ হামাদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী দুই-একদিন পরীক্ষা পেছাতে কী সমস্যা ছিল, শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানার প্রশ্ন

১৭ মাস ধরে বেতন পাচ্ছেন না পিরোজপুর মঠবাড়িয়া পৌরসভার ১৪১ জন কর্মকর্তা-কর্মচারী।

  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৫১ জন পঠিত
পিরোজপুর থেকে জয় মন্ডল,
১৭ মাস ধরে বেতন পাচ্ছেন না পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ১৪১ জন কর্মকর্তা-কর্মচারী।এতে করোনা সংকটে ওই পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা তাদের পরিবার-পরিজনদের নিয়ে দুর্বিসহ জীবন-যাপন করছেন। পৌর কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, ১৯৭৭ সালের পৌর অধ্যাদেশে অনুযায়ী রাজস্ব আয় থেকে সর্বপ্রথম কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধ করার কথা বলা হলেও পৌর মেয়র রফিউদ্দিন উদ্দিন আহমেদ ফেরদৌস পৌর অধ্যাদেশের ওই নীতিমালা মানছেন না।মঠবাড়িয়া পৌরসভা থেকে জানা গেছে, ১৯৯৩ সালে মঠবাড়িয়া পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এরপর একজন সচিব ও একজন প্রকৌশলীসহ ৩০ জন কর্মকর্তা- কর্মচারী নিয়ে কার্যক্রম শুরু হয় এ পৌরসভার। ২০০৮ সালে এটি দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নীত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। প্রথম শ্রেণিতে উন্নীত হওয়ার সঙ্গে সঙ্গে এখানে বিপুলসংখ্যক জনবল নিয়োগ দেয়া হয়। বর্তমানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী, সচিবসহ ৬৬ জন কর্মকর্তা ও ৭৫ জন পরিচ্ছন্ন-পাহারাদার রয়েছে। প্রতিবছর এ পৌরসভার হাট-বাজার ইজারা, হোল্ডিং ট্যাক্স, রোলার ও ট্রাক ভাড়াসহ ৫ কোটি টাকা রাজস্ব আয় হলেও কর্মকর্তা-কর্মচারীরা বেতন বকেয়া থাকায় তৈরি হয়েছে চরম হতাশা ও ক্ষোভ। এ কারণে অনেকেই অন্যত্র বদলি, আবার কেউ কেউ চাকরি ছেড়ে দেওয়ার কথা চিন্তা করছেন।

এদিকে, করোনা সংকটে পৌর কর্মকর্তা-কর্মচারীরা ঝুঁকি নিয়ে পৌরসভার কার্যক্রম চালিয়ে গেলেও বেতন না পাওয়াতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (নগর উন্নয়ন-২) শায়লা ফারজানা। তিনি জানান, ডিসেম্বরের মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করা না হলে পৌরসভাটি প্রথম শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে নামিয়ে দেওয়া হবে।

রোববার ১৩ সেপ্টেম্বর রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া পৌরসভা সচিব মো. হারুন-অর-রশিদ। এ বিষয়ে মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফিউদ্দিন ফেরদৌস জানান, করোনা সংকটে রাজস্ব আদায়ে ঘাটতি থাকায় বেতন দেয়া যায়নি। তবে আশা করছি, ডিসেম্বরের মধ্যে সব বকেয়া বেতন পরিশোধ হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION