1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন ডিসি - Bangladesh Khabor
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন ডাকসুর শীর্ষ পদে নির্বাচনের জন্য রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি পুলিশ ক্যাম্পের সামনেই নিষিদ্ধ আ.লীগের মিছিল আ. লীগ সন্দেহে ইসলামি বক্তার গাড়িতে হামলা, বিএনপি নেতার দুঃখ প্রকাশ রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন আ. লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ কর্মকর্তা ক্লোজড, জব্দ দুই মোবাইল টুঙ্গিপাড়া থানায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি, আসামি ৮ হাজারের বেশি বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন ডিসি

  • Update Time : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৯৫২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: প্রথম রোজায় এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন পিরোজপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহেদুর রহমান। রোববার সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি শিশু পরিবারের (বালিকা) ৬৮ জন শিশুর সঙ্গে ইফতার করেন তিনি।

এ সময় এতিম শিশুদের খোঁজখবর নেন জেলা প্রশাসক। তাকে কাছে পেয়ে ভীষণ আনন্দিত হয় শিশুরা।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, দেশের এতিম শিশুরাও আমাদের পরিবারের একটি অংশ। আমরাই তাদের অভিভাবক। তাদের সঙ্গে ইফতার করতে পেরে আমার খুব ভালোই লাগছে। এতিমদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার। পড়াশোনা শেষ করে এখান থেকেই অনেককে চাকরি দেওয়া হচ্ছে। আমরা সব সময় এ শিশুদের পাশে আছি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশান ইসলামসহ সমাজসেবা অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION