1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পিরোজপুরে ৫০ হাজার শিক্ষার্থীর পাশে ছাত্রলীগ - Bangladesh Khabor
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ কোটালীপাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা ভুক্তভোগীর ফোন পেয়ে মুহূর্তেই পাসপোর্ট অফিসে ছুটে গেলেন এমপি বাবর, জমা দিতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পরে ৪ কিশোরীকে উদ্ধার পুনর্গঠন হচ্ছে এনসিপি, শীর্ষ ৪ পদে আসছে পরিবর্তন বাউফলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন গোপালগঞ্জে অর্থের বিনিময়ে যোগ্যদের বঞ্চিত করে টিসিবি’র ডিলার হিসেবে পুনঃ নবায়নের অভিযোগ দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

পিরোজপুরে ৫০ হাজার শিক্ষার্থীর পাশে ছাত্রলীগ

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৭৭৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: পিরোজপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহী করার লক্ষ্যে ৫০ হাজার খাতা-কলম বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে জেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার সকালে করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়াতনে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিকের নেতৃত্বে নেতাকর্মীরা এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন।

অনিরুজ্জামান অনিক বলেন, এরই মধ্যে বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠানে খাতা-কলম বিতরণ সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে আরো শিক্ষা উপকরণ দেওয়া হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় উদ্বুদ্ধ করতে ছাত্রলীগ সবসময় পাশে আছে।

এ সময় জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা শেখ হাসান মামুন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমেন মোর্শেদ শুভ্র, যুগ্ম সাধারণ সম্পাদক আহাদুজ্জামান অমি, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অভিরুজ্জামান অভিক, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লা আল যোবায়ের প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION