1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আওয়ামী লীগে সুবিধাভোগীদের স্থান হবে না ” এ্যাডভোকেট ইউনুস - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

আওয়ামী লীগে সুবিধাভোগীদের স্থান হবে না ” এ্যাডভোকেট ইউনুস

  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৪৪৭ জন পঠিত

বরিশাল থেকে এস এম ওমর আলী সানী ,

অনেক এলাকায় আওয়ামী লীগে সুবিদাভোগীরা ঢুকে পড়েছে। তাই আমাদের সচেতন থাকতে হবে। আওয়ামীলীগে কোন সুবিধাভোগীদের স্থান হবে না। বুধবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  এসময় তিনি আরও বলেন, ওরা সেদিন বঙ্গবন্ধু ও চারনেতাসহ যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনিকে হত্যার মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ এদেশ থেকে মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের প্রাণপন চেষ্টায় বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠিত করার পথ আমাদের জননেত্রী এগিয়ে নিয়ে যাচ্ছেন। ক্ষমতায় আছি আবার ক্ষমতায় থাকব সেটা বড় কথা নয়। প্রধানমন্ত্রী দলের নেতা-কর্মীদের যে নির্দেশ দিবেন তা দলীয় নেতা-কর্মীদের মেনে চলতে হবে। এসময় তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, কেহ কেহ গোপনে আমাদের ক্ষমতাচ্যুত করতে চায়। কিন্তু জনগন তাদের প্রত্যাখান করায় তারা নিজেরাই রাস্তায় নামতে পারেনা।

জেলা যুবলীগের সভাপতি অধ্যাপক জাকির হোসেনের সভাপতিত্বে জেলা ও মহানগর দলীয় কার্যালয়ে বেলা ১১টায় যুবলীগের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিসিসি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন মহানগর সভাপতি পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসাইন, মহানগর যুবলীগের আহবায়ক এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন। এর আগে সকালে সূর্যদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে সকাল নয়টায় দলীয় কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দক্ষিণ বাংলার কৃষককুলের নয়ন মনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ও শহীদ শেখ ফজলুল হক মনির অস্থায়ী প্রতিকৃতিতে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নেতেৃত্বে জেলা ও মহানগর যুবলীগের নেতাকর্মীরা পূস্পার্ঘ অপর্ণ করেন। পরে বেলুন-ফেস্টুন, শান্তির পায়রা উড়িয়ে ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধণ করেন বিসিসি মেয়র সাদিক আব্দুল্লাহ। একইদিন গৌরনদী উপজেলা যুবলীগের সভাপতি আনিচুর রহমানের সভাপতিত্বে বাসষ্ট্যান্ডের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION