1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
স্ত্রীর পায়ের রগ কেটে দেওয়া ঘাতক স্বামী গ্রেফতার - Bangladesh Khabor
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সারের ডিলার নিয়োগে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই : চন্দন গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে একই দিনে জম্ম নেওয়া দুই ভাই বোনের মৃত্যু পাঁচবিবিতে দিলীপ কুমার মাঝি হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড কোটালীপাড়ায় বিয়ে ভাঙ্গাকে কেন্দ্র করে তৃত্বীয়পক্ষের হামলায় আহত হয়ে হাসাপাতালে মেয়ের মামা গোপালগঞ্জে অনিয়ম-অব্যবস্থাপনায় চলছে মহিলা দাখিল মাদ্রাসা  কুশলায় চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ ফকির, অগ্রাধিকার মাদকমুক্ত সমাজ গঠন কোটালীপাড়ায় মদ্যপানে দুই যুবকের মৃত্যু ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত আদালতের রায়ে মেয়র, শাহাদাত এবার চট্টগ্রাম সিটির প্রশাসক

স্ত্রীর পায়ের রগ কেটে দেওয়া ঘাতক স্বামী গ্রেফতার

  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৪৯২ জন পঠিত

বরিশাল থেকে এস এম ওমর আলী সানী,

যৌতুকের দাবিতে তিন বছরের শিশু সন্তানের সামনে মারধর করে স্ত্রীর পায়ের রগ কেটে দেয়া মামলার আসামি ঘাতক রাসেল বালীকে (৩০) গ্রেফতার করেছে জেলার বানারীপাড়া থানা পুলিশ।বর্বরোচিত এ ঘটনার এক মাস পাঁচদিন পর পুলিশের অভিযানে গ্রেফতারকৃত রাসেল বালীকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে রবিবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সূত্রমতে, গত ৩ অক্টোবর সকালে বানারীপাড়া পৌর শহরের ৬নং ওয়ার্ডের দুলাল বালীর বাসার সামনের রাস্তায় বসে শিশু সন্তানের সামনে গৃহবধূ হ্যাপি বেগমের পায়ের রগ কেটে দেয় তার ঘাতক স্বামী রাসেল বালী। গুরুতর অবস্থায় গৃহবধূ হ্যাপিকে প্রথমে বানারীপাড়া উপজেলা হাসপাতালে ও ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার পায়ে অস্ত্রোপাচার করা হয়।

এ ঘটনায় ৪ অক্টোবর আহত গৃহবধূর পিতা রাজ্জাক হাওলাদার বাদি হয়ে বানারীপাড়া থানায় ঘাতক রাসেল, তার বাবা হাসান বালী, মা খাদিজা বেগম ও চাচাতো ভাই জসিম বালীকে আসামি করে মামলা দায়ের করেন।আহত গৃহবধূর বাবা জানান, সৈয়দকাঠি ইউনিয়নের হাওড়াবাড়ি এলাকার হাসান বালীর পুত্র ধান ব্যবসায়ী রাসেলের সাথে ১০ বছর পূর্বে সামাজিকভাবে তার মেয়ের বিয়ে হয়। তাদের সংসারে রিমি (৯) ও রাতুল ( ৩) নামের দুটি সন্তান রয়েছে। তিনি আরও জানান, তিন লাখ টাকা যৌতুকের দাবিতে হ্যাপিকে দীর্ঘদিন থেকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলো রাসেল। স্বামীর যৌতুকের চাহিদা মেটাতে হ্যাপি তার স্বর্ণালঙ্কার বন্ধক রেখে ৩৬ হাজার টাকা দিলেও বাকী টাকার জন্য তার ওপর নির্যাতন অব্যাহত থাকে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION