1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
উজিরপুর কলেজ অধ্যক্ষর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ  - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

উজিরপুর কলেজ অধ্যক্ষর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ 

  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৪৭১ জন পঠিত

 বরিশাল থেকে এস এম ওমর আলী সানী,

বরিশার জেলার উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়ন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু নছর মো. নেছার উদ্দিনের বিরুদ্ধে শিক্ষক-কর্মচারী নিয়োগে উৎকোচ গ্রহণসহ কলেজ ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
কলেজ অধ্যক্ষর বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তের জন্য ওই কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মো. কামরুজ্জামান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক, বরিশাল বিভাগীয় কমিশনার এবং দুর্নীতি দমন কমিশন বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোমবার সকালে লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১১ জানুয়ারি বরাকোঠা ইউনিয়ন ডিগ্রি কলেজে গ্রন্থাগারিকের শুন্য পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পদে ফারুক আহম্মেদ নামের একজনকে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ প্রদানের জন্য চুক্তি করে অধ্যক্ষ নেছার উদ্দিন। কিন্তু ফারুক আহম্মেদ অধ্যক্ষের সাথে চুক্তি মত অর্থ লেনদেন না করায় গত ১৫ ফেব্রুয়ারি ম্যানেজিং কমিটির সভায় ফারুক আহম্মেদের নিয়োগের বিষয়টি বাতিল করে পূনঃরায় বিজ্ঞপ্তি প্রদানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এরইমধ্যে ফারুক আহম্মেদ কলেজ অধ্যক্ষের সিদ্ধান্তের কথা জানতে পেরে অধ্যক্ষের চাহিদামতো টাকা পরিশোধ করায় ফেব্রুয়ারি পূর্বের রেজুলেশন বাতিল করে ২৪ ফেব্রুয়ারি অবৈধভাবে ফারুক আহম্মেদকে গ্রন্থাগারিক পদে নিয়োগ প্রদান করেন।

লিখিত অভিযোগে আরও জানা গেছে, ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত কলেজের অভ্যন্তরীন অডিট অনুযায়ী অধ্যক্ষ নেছার উদ্দিন কলেজ ফান্ডের প্রায় সাড়ে ছয় লাখ টাকা আত্মসাত করেছেন। এছাড়াও ছাত্র-ছাত্রী ভর্তির অনূকূলে বোর্ড কর্তৃক কলেজকে প্রদত্ত শেয়ার মানির টাকা নিজের ব্যক্তিগত হিসাব নম্বরে জমা রেখে আত্মসাত করেছেন।  কলেজের প্রতিষ্ঠাতা সদস্য কামরুজ্জামান জানান, কলেজ অধ্যক্ষ নেছার উদ্দিন বরাকোঠা ইউনিয়ন ডিগ্রি কলেজটিকে দূর্নীতির একটি আতুর ঘরে পরিণত করেছে। তিনি আরও জানান, ২০০৯ সালে বিজয় দিবসের অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে লেখা বই অধ্যক্ষ নেছার উদ্দিন ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করে ব্যাপক সমালোচিত হয়েছিলেন। এমনকি বিভিন্ন সময়ে অধ্যক্ষর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলেও অদৃশ্য শক্তির কারণে একের পর এক অপরাধ করেও তিনি পার পেয়ে যাচ্ছেন। তবে বরাকোঠা ইউনিয়ন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু নছর মোহাম্মদ নেছার উদ্দিন তার বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ ব্যাপারে রির্পোট প্রকাশ না করার জন্যও তিনি অনুরোধ করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION