1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুসিকে মেয়র পদে আ’লীগের মনোনয়ন নিলেন এমপি সীমা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী প্রতারণার অভিযোগে টুঙ্গিপাড়া আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

কুসিকে মেয়র পদে আ’লীগের মনোনয়ন নিলেন এমপি সীমা

  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ৭৭৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আনজুম সুলতানা সীমা। বুধবার (১১ মে) সকালে ঢাকার ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন সংগ্রহ করে দুপুরে জমা দেওয়া হয়।

আনজুম সুলতানা সীমা আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

কয়েকদিন ধরেই কুমিল্লায় গুঞ্জন ছিল আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সবুজ সংকেত না পেলে মেয়র পদে আবেদন ফরম সংগ্রহ করবেন না সংসদ সদস্য (এমপি) আনজুম সুলতানা সীমা। দুদিন আগে তিনি ঢাকায় যান। অবশেষে মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন মনোনয়ন সংগ্রহ করলেন এই নারী সংসদ সদস্য।

এমপি আনজুম সুলতানা সীমা কুমিল্লা জেলা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা প্রয়াত অধ্যক্ষ আফজল খানের মেয়ে।

এর আগে ২০১৭ সালে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপিসমর্থিত বর্তমান মেয়র মনিরুল হক সাক্কুর কাছে পরাজিত হন সীমা।

ওই নির্বাচনে মনিরুল হক সাক্কু ধানের শীষ প্রতীকে ৬৮ হাজার ৯৪৮ ভোট পেয়ে বিজয়ী হন। নৌকা প্রতীক নিয়ে আঞ্জুম সুলতানা সীমা পান ৫৭ হাজার ৮৬৩ ভোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION